রাজবাড়ী মেইল
আপডেট : সোমবার, ০১ জুন ২০২৬

দৌলতদিয়া ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, বিএনপি নেতার ভাঙ্গারির দোকান হতে মালামাল উদ্ধার

শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিএনপি নেতা আইয়ুব আলী খানের ভাঙারি দোকান থেকে ইউনিয়ন ভূমি অফিসের চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। 

গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান আজ রোববার দুপুরে অভিযান চালায়। এ সময় উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত বিশাল ভাঙারির দোকান থেকে মালামাল উদ্ধার করা হয়।

এ সময় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আইয়ুব আলী খানের শ্যালক, স্থানীয় হবি মোল্লার ছেলে হালিম মোল্লাকে (৩৫) আটক করে। 

আইয়ুব আলী খান দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আগামীতে তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। দোকান সার্বক্ষনিক দেখভাল করেন আইয়ুব আলী খানের ছোট ছেলে অনিক খান।

দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক বেলাল মন্ডল বলেন, ঈদের ছুটির শেষ দিনে আমরা অফিস তালা লাগিয়ে চলে যাই। রোববার সকালে অফিসের ডিজিটাল ভূমি সেবা কর্মকর্তা রাজিব মহাসড়ক থেকে দেখতে পান বাইরে বিদ্যুতের ছেড়া তার ঝুলছে। সেটা দেখে ভেতরে গিয়ে দেখেন জানালার কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে কে যেন প্রবেশ করেছে। এগুলো দেখার পর আমাদের খবর দিলে আমরা এসিল্যান্ড স্যারকে জানায়। পরে স্যার সহ পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

দৌলতদিয়া ডিজিটাল ভূমি সেবা কর্মকর্তা রাজিব প্রামানিক বলেন, অফিসের তার ঝুলে থাকা দেখে আমি ভেতরে গিয়ে দেখতে পাই জানালা ভাঙা। দরজার তালার লক ভাঙা, কম্পিউটার নেই, কোন রুমের ফ্যান নেই, সার্ভিস তার নেই, পানির মোটর নেই। তছনছ করা গুরুত্বপূর্ণ অনেক নথিপত্র। পরে আমরা আমাদের উদ্ধর্তন কতৃপক্ষকে অবগত করি।

অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে উপস্থিত আইয়ুব আলী খানের ছোট ভাই, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়াহিয়া খান সাংবাদিকদের বলেন, ভাঙারির দোকানে কতজনই তো কতকিছু বিক্রির জন্য নিয়ে আসে। এরমধ্যে কোনটা চুরির মাল তা বোঝার উপায় নেই। তবে ভূমি অফিসের মালামাল বিক্রয় কারীকে খুঁজে বের করে প্রশাসনের হাতে তুলে দেব।

অভিযোগ প্রসঙ্গে বিএনপি নেতা আইয়ুব আলী খান বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদ পালের সাথে বিরোধ চলছে। শহীদ পাল ষড়যন্ত্র করে চুরির মাল আমার ঘরে রেখে আমাকে ফাসানোর চেষ্টা করছে। এ ধরণের অবৈধ কাজের সাথে আমি জড়িত নই।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে যেভাবে ভাংচুর করে দূর্বৃত্তরা যেভাবে মালামাল হাতিয়ে নিয়েছে, সেটাকে চুরি না বলে বরং ডাকাতি বলা চলে।

তিনি বলেন, দৌলতদিয়ার বিভিন্ন ভাঙারীর দোকানে অভিযান চালালে অনিক খানের ভাঙারির দোকানে কিছু তামার তারের সূত্র ধরে চুরি যাওয়া ১১টি মালামালের মধ্যে ৯টি জিনিস উদ্ধার করা হয়। এখনও কম্পিউটার মনিটর ও সিসিটিভির ডিভিআর মেশিন সহ কিছু জিনিস উদ্ধার হয়নি। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ০৬ জুন ২০২৬

দৌলতদিয়া ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, বিএনপি নেতার ভাঙ্গারির দোকান হতে মালামাল উদ্ধার

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল