রাজবাড়ী মেইল
আপডেট : সোমবার, ০১ জুন ২০২৬

আগামী ছয় মাসের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে, বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি -পানিসম্পদমন্ত্রী

গোয়ালন্দের স্বজ্জন ব্যাক্তি কোবাদ হোসেনের দাফন সম্পন্ন

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুর্বৃত্তদের হামলার ৯দিন পর হাসপাতালে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

মাসুদ রানা, রাজবাড়ীঃ রাজবাড়ীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (৩১ মে) বিকেল পাঁচটায় সদর উপজেলার চর খানখানাপুর বড় ঈদগা ও কেন্দ্রীয় কবরস্থানে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

রাজবাড়ী সদর ও পৌর বিএনপি এবং গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। 

রাজবাড়ী সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আক্কাছ আলী মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া। 

অ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশ প্রেমিক সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা। তাঁর ঘোষণায় দেশে মুক্তিকামী মানুষ স্বাধীনতা যুদ্ধে নেমে পড়েন। আমরা শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে জাতীয়তাবাদী দল করি। সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজবাড়ী জেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানান। 

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাসেম মণ্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা প্রমূখ। 

আলোচনা অনুষ্ঠানের আগে চর খানখানাপুর বড় ঈদগা জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভায় রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় কয়েকশ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সবার জন্য তবারকের ব্যবস্থা করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

মাসুদ রানা, রাজবাড়ীঃ রাজবাড়ীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (৩১ মে) বিকেল পাঁচটায় সদর উপজেলার চর খানখানাপুর বড় ঈদগা ও কেন্দ্রীয় কবরস্থানে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

রাজবাড়ী সদর ও পৌর বিএনপি এবং গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। 

রাজবাড়ী সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আক্কাছ আলী মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া। 

অ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশ প্রেমিক সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা। তাঁর ঘোষণায় দেশে মুক্তিকামী মানুষ স্বাধীনতা যুদ্ধে নেমে পড়েন। আমরা শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে জাতীয়তাবাদী দল করি। সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজবাড়ী জেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানান। 

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাসেম মণ্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা প্রমূখ। 

আলোচনা অনুষ্ঠানের আগে চর খানখানাপুর বড় ঈদগা জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভায় রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় কয়েকশ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সবার জন্য তবারকের ব্যবস্থা করা হয়।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল