নিজস্ব প্রতিবেদেক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে সাহসিকতার পরিচয় দিয়েছেন এক তরুণ ইজিবাইক চালক। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বুদ্ধিমত্তার সঙ্গে ছিনতাইকারীকে আটকে সহায়তা করায় তাঁকে পুরস্কৃত করা হয়।
ঝুঁকিপূর্ণ মুহূর্তে সাহসিকতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ করায় বৃহস্পতিবার (২১ মে) রাজবাড়ী পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর মোরশেদ তাঁর হাতে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ ঘটনায় স্থানীয়রাও হাসিবুলের সাহসিকতার প্রশংসা করেন।
পুলিশ জানায়, জেলার গোয়ালন্দ উপজেলার রসুলপুর এলাকার বাসিন্দা ইজিবাইক চালক হাসিবুল হাসান (১৯) প্রতিদিনের মতো গত ৬ এপ্রিল বিকেলে তাঁর ইজিবাইকটি নিয়ে বের হন। রাত আনুমানিক পৌনে ৮টার দিকে সদর উপজেলার অন্তর মোড়ে যাত্রীর অপেক্ষায় থাকা অবস্থায় এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সদর উপজেলার বাগমারা সড়কে যাওয়ার কথা বলে। এ সময় ওই ব্যক্তির সঙ্গে আরও দুইজন রয়েছে যারা মোটরসাইকেলে পেছনে আসছিলেন। পরে হাসিবুল হাসান তাকে নিয়ে রাজবাড়ীর দিকে রওনা দেন।
পথিমধ্যে গোদার বাজার এলাকার নির্জন সড়কে পৌঁছালে ওই ব্যক্তি মোবাইলে কথা বলে “কাজ সাকসেস হয়েছে” বলে জানায় এবং ইজিবাইক চালককে মারধর করে। পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠলেও ভয় না পেয়ে হাসিবুল অসাধারণ সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে নিজেকে এবং ইজিবাইক রক্ষায় কৌশলে দ্রুত পান্না চত্বর এলাকায় কালামের ফুলের দোকানের ভেতরে গাড়িটি ঢুকিয়ে দেন। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
আটক ব্যক্তির নাম সোহাগ মুসুল্লি (৪০)। তিনি নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল এলাকার বাসিন্দা। পরে পুলিশ এসে তার কাছ থেকে একটি কালো রঙের ওয়াকিটকি উদ্ধার করে। পরে এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় দণ্ডবিধির ১৭০ ও ৩৯২ ধারায় মামলা দায়ের করা হয়।

শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন