রাজবাড়ী মেইল
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ীতে চালককে অজ্ঞান করে অটোরিক্সা ছিনতাই, চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় ইয়াবাবড়ি সহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার

রাজবাড়ীতে ৮০০ পিস ইয়াবাবড়ি সহ মাদককারবারী গ্রেপ্তার

রাজবাড়ীতে মেকানিক দোকান থেকে ১০টি বৈদ্যুতিক মটরপাম্প জব্দ, দোকান মালিক গ্রেপ্তার

রাজবাড়ীতে ট্রেন-বাস-মাহিন্দ্র-ইজিবাইকের চতুর্মুখী সংঘর্ষ, নিহত ২

কোচিং সেন্টারের ভূল রুটিনে গোয়ালন্দের এইচএসসি পরীক্ষার্থীর সর্বনাশ

দুর্গন্ধের উৎস থেকে মাটিতে পুতে রাখা মা ও মেয়ের লাশ উদ্ধার

মইনুল হক মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সীমান্তবর্তী উজানচর ইউনিয়নের কালিতলা এলাকা থেকে মাটিতে পুতে রাখা মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে চারটার দিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।

নিহত দুজন হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া পরশউল্লাহ মাতুব্বর পাড়ার আমজাদ শেখের স্ত্রী জাহানারা আক্তার (৩২) ও তাঁদের চার বছর বয়সী মেয়ে সামিয়া আক্তার। গত ৪ মে চর দৌলতদিয়া হাট এলাকার এক আত্মীয়ের বাড়িতে কুলখানি অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। অনুষ্ঠান শেষ হলেও এর পর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন স্বামী আমজাদ শেখ।   

স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে গোয়ালন্দ উপজেলার শেষ সীমানা উজানচর ইউনিয়নের জ্যোতিন বোদ্যিরপাড়ার কালিতলা গ্রামের স্থানীয় হাকিম উল্লাহর পুকুরের পাড় থেকে দুর্গন্ধ আসায় মাঠে কাজ করা কয়েকজন কৃষক এগিয়ে যান। পরে তাঁরা খেয়াল করেন পুকুরপাড়ের মাটিতে পুঁতে রাখা মানুষের পা বের হওয়া অবস্থায় দেখতে পান। স্থানীয় লোকজন বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানালে থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) রাশিদুল ইসলাম সহ পুলিশের একটি দল বিকেল চারটার দিকে ঘটনাস্থলে যান। এ সময় মাটি খুঁড়ে প্রথমে মেয়ের এবং পরে মায়ের লাশ উদ্ধার করে। 

উজানচর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. খবির হোসেন জানান, উজানচর ইউনিয়নের কালিতলা গ্রামের পায়ে চলার রাস্তার এক পাশে উজানচর ইউনিয়নের জ্যোতিন বোদ্যির পাড়া গ্রামের শেষ সীমানা। বিপরিত পাশে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের আনছারডাঙ্গী গ্রাম। পুকুরটি আনছারডাঙ্গী গ্রামের জনৈক হাকিম উল্লাহর। পুকুরের পাশে মাঠে কাজ করার সময় কৃষকরা দুর্গন্ধ পেয়ে গ্রামের লোকজন এগিয়ে যায়। গ্রামের লোকজন দুর্গন্ধ পেয়ে উৎস খুঁজতে গিয়ে দেখতে পান মানুষের পা দেখা যাচ্ছে। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দিলে তাদের উপস্থিতিতে মাটি খুঁড়ে সাড়ে চারটার দিকে লাশ দুটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে মা ও মেয়েকে হত্যার পর এখানে মাটিতে পুতে রাখা হয়েছে। 

ঘটনাস্থলে উপস্থিত গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় মাটি খুঁড়ে প্রথমে শিশুটির পরে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সাড়ে চারটার দিকে ফরিদপুরের কোতয়ালী থানার পুলিশও ঘটনাস্থলে এসেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, সীমানাটি ফরিদপুরের মধ্যে পড়েছে। এ বিষয়ে রাজবাড়ী ও ফরিদপুর থেকে পুলিশের উর্দ্বোতন কর্মকর্তারা ঘটনাস্থল ফরিদপুরের মধ্যে হওয়ায় লাশটি ময়না তদন্তের জন্য কোতয়ালী থানা পুলিশ গ্রহণ করেছে। তবে প্রয়োজনে সম্মিলিতভাবে কাজ করা হবে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

দুর্গন্ধের উৎস থেকে মাটিতে পুতে রাখা মা ও মেয়ের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল