রাজবাড়ী মেইল
আপডেট : শনিবার, ০২ মে ২০২৬

রাজবাড়ীর কালুখালীতে সালেহা সামাদ হেলথ সার্ভিস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদ কার্যালয় অন্যত্র স্থানান্তর প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন

৪০ বছরের শিক্ষকতা শেষে গোয়ালন্দের আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা

রাজবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির

ছেলেকে মাদক সহ আটকের কথা বলে টাকা আদায়; প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীর কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ, বিজয়ী পাবনার নিউ শাপলা

রাজবাড়ীতে সরকার নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঘুষ গ্রহণের ভিডিও ফেসবুকে ভাইরালের পর গোয়ালন্দ নির্বাচন কর্মকর্তাকে অন্যত্র বদলি

রাজবাড়ী: যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, স্বামী-স্ত্রী সহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বরকত সরদারপাড়া এলাকায় যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১০ ফরিদপুরের দল। 

শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে গাঁজা বহনকালে স্বামী ও স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের দাবী, চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে এভাবে গাঁজা, ইয়াবাসহ নিষিদ্ধ মাদকদ্রব্য পরিবহন করে আসছিল। 

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার অলিপুর গ্রামের বাচ্চা মিয়ার ছেলে লিটন মিয়া (২৭), লিটন মিয়ার স্ত্রী মরিয়ম বেগম (২৫) এবং সহযোগী রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে নূর মোহাম্মদ হাওলাদার (২৫)। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ তিনটি মুঠোফোন জব্দ করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতেই র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের এলআরও (জি) মো. সোহেল রানা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।  

র‌্যাব-১০ জানায়, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা শুক্রবার সন্ধ্যার পর রাজবাড়ী সদর গোয়ালন্দ মোড় এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বরকত সরদার পাড়া বাংলাদেশ হ্যাচারীর সামনে তল্লাশি চৌকি বসায়। রাত পৌনে ৯টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা মাগুরাগামী ‘জননী’ নামক যাত্রীবাহি বাস তল্লাশি চৌকিতে পৌঁছে। এ সময় অভিযান চালিয়ে বাসের মালামাল রাখার বাক্সের ভিতর একটি ব্লু রঙের লাগেজসহ তিনটি ব্যাগ দেখে সন্দেহ হলে আই-২, ৩ ও ৪ নম্বর আসনে থাকা যাত্রীর টোকেন দেখে মিলিয়ে ব্যাগে তল্লাশি চালায়। এ সময় লাগেজে বিশেষ কৌশলে রাখা ২০ কেজি গাঁজাসহ নূর মোহাম্মদ হাওলাদার, লিটন মিয়া ও তাঁর স্ত্রী মরিয়ম বেগমকে আটক করা হয়। আটককৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। তারা দীর্ঘদিন ধরে যাত্রীবাহি পরিবহনে যাত্রীবেশে এসব মাদক বহন করছিল। 

গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম জানান, লিটন মিয়া এবং তাঁর স্ত্রী মরিয়ম বেগমসহ চক্রের সদস্যরা দীর্ঘদিন দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা, ইয়াবাসহ নানা মাদকদ্রব্য রাজবাড়ী, ফরিদপুর, মাগুরাসহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। লিটন-মরিয়ম দম্পতির সাথে চার বছরের একটি কন্যা সন্তান ছিল। শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। শনিবার দুপুরে তাদেরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ী: যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, স্বামী-স্ত্রী সহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল