রাজবাড়ী মেইল
আপডেট : শুক্রবার, ০১ মে ২০২৬

রাজবাড়ীর পাংশায় ছুরিকাঘাতে প্রবাসী হত্যার ঘটনায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীতে স্বামীর করা অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ৭২ কেজির তিন বড় মাছ, বিক্রি হলো ১ লাখ ৫৯ হাজার ৫০০ টাকায়

শ্রদ্ধা-ভালোবাসায় রাজবাড়ীর প্রথম নারী আইনজীবী দেবাহুতি চক্রবর্তীকে শেষবিদায়

রাজবাড়ীতে খাবার না পেয়ে মারধরের ঘটনায় বাবুর্চির পর এবার নারী সহকারীর মৃত্যু

গোয়ালন্দের বাহাদুরপুর ইমামবেল চিশতিয়া দরবার শরীফে ১৬ তম সাধুর মেলা অনুষ্ঠিত

রাজবাড়ীতে খাবার চেয়ে না পেয়ে কাঠের গুঁড়ি দিয়ে পিটিয়ে বাবুর্চিকে হত্যা, আহত নারী সহকারী

রাজবাড়ীর পদ্মায় জেলেদের জালে ধরা পড়ল শুশুক, নিলামে বিক্রি ২ হাজার ১০০ টাকায়

দিনব্যাপী নানা আয়োজনে রাজবাড়ীতে মহান মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রায় রাজবাড়ী হোটেল শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের বিভিন্ন দাবি তুলে ধরেন। 

এছাড়া দিবসটি উপলক্ষে রাজবাড়ী ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে সকাল থেকে গণসংগীত পরিবেশন করা হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মপরিবেশ উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথকভাবে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। এসব কর্মসূচিতে শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিতের দাবি পুনর্ব্যক্ত করা হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল হাসান সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

দিনব্যাপী নানা আয়োজনে রাজবাড়ীতে মহান মে দিবস পালিত

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রায় রাজবাড়ী হোটেল শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের বিভিন্ন দাবি তুলে ধরেন। 

এছাড়া দিবসটি উপলক্ষে রাজবাড়ী ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে সকাল থেকে গণসংগীত পরিবেশন করা হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মপরিবেশ উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথকভাবে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। এসব কর্মসূচিতে শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিতের দাবি পুনর্ব্যক্ত করা হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল হাসান সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল