রাজবাড়ী মেইল
আপডেট : শুক্রবার, ০১ মে ২০২৬

দৌলতদিয়ার মাদক সম্রাজ্ঞী ১২ মামলার আসামী রোজী সহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীর কালুখালীতে বাস ও থ্রিহুইলারের সংঘর্ষ, থ্রিহুইলার চালক নিহত, আহত ৮

রাজবাড়ীতে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে পোষ্টমাষ্টারসহ সাত জনের বিরুদ্ধে ডাক বিভাগের মামলা

রাজবাড়ীর দৌলতদিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে ল্যাবটপ চুরি

রাজবাড়ীতে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, জব্দ সিএনজিচালিত অটোরিকশা

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোষ্টমাষ্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দ ঘাট থানা থেকে মাত্র ১৫০ গজ দূরে অবস্থিত স্বর্ণের দোকানে চুরি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা থেকে মাত্র ১৫০ গজের মতো দূরুত্বে অবস্থিত ‘বিপাশা জুয়েলার্স’ নামক একটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গোয়ালন্দ বাজার প্রধান সড়কে অবস্থিত বুধবার দিবাগত রাতের কোন এক সময় শাটার বাঁকা করে ভিতরে ঢুকে চুরির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে প্রায় ৯০ ভরি ওজনের রুপার গহনাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল খোয়া গেছে। 

বিপাশা জুয়েলার্সের সত্ত্বাধিকারী বাবলু বেপারী জানান, প্রতিদিনের মতো বুধবার (২৯ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে শার্টারে তালা লাগিয়ে বাড়ি যান। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাজারে দোকানের সামনে দাঁড়িয়ে দেখেন শাটারটি বাঁকা কিছুটা ফাঁকা হয়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করেন, হয়তো কোন পাগল শার্টার ধরে টানাটানি করে এমনটি করেছে। তিনি দ্রুত তালা খুলে ভিতরে ঢুকেই সবকিছু তছনছ অবস্থায় এবং শোকেসের দুটি তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এ সময় শোকেসে সাজানো প্রায় ৯০ ভরির মতো রোপার গহনা নেই। সমস্ত রুপার গহনা খোয়া গেছে এবং খালি বাক্সগুলো পড়ে আছে। এছাড়া শোকেসের ড্রয়ারে রাখা ৫ থেকে ৬ হাজার টাকা ছিল তাও নেই। সবমিলিয়ে প্রায় তিন লাখ টাকার মতো জিনিসপত্র খোয়া গেছে। পরে বেলা এগারটার দিকে তিনি বিষয়টি গোয়ালন্দ ঘাট থানাকে অবগত করেন। 

গোয়ালন্দ উপজেলা স্বর্ণ শিল্প সমিতির সাধারণ সম্পাদক আবু ইউসুব বেপারী বলেন, গোয়ালন্দ বাজার প্রধান সড়কে দোকানটি অবস্থিত। এছাড়া মাত্র সর্বোচ্চ ১৫০ গজ দূরেই গোয়ালন্দ ঘাট থানা অবস্থিত। প্রধান সড়ক দিয়ে প্রতিনিয়ত পুলিশ সহ সাধারণ মানুষজন চলাচল করছে। এমন পরিবেশের মধ্যে জুয়েলারি দোকানে চুরি হওয়ায় আমরা সবাই আতঙ্কে আছি। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।   

চুরির খবর পেয়ে বেলা বারোটার দিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ওসি সফিকুল ইসলাম বলেন, আমরা চুরির বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। চোরকে চিহিৃত করতে আশপাশের সিসি ক্যামেরার রেকর্ড পর্যবেক্ষণ করছি। এছাড়া এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

গোয়ালন্দ ঘাট থানা থেকে মাত্র ১৫০ গজ দূরে অবস্থিত স্বর্ণের দোকানে চুরি

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল