রাজবাড়ী মেইল
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ক্ষতিকারক রং মিশিয়ে কালো তিল করে বাজারজাত, দুই ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ

রাজবাড়ীর পাংশায় শ্লীলতাহানীর অভিযোগের গৃহবধুর মামলা, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে পাওনা টাকার জন্য যুবককে হত্যার পর শরীরে পেট্রোল ঢেলে আগুন, আদালতে স্বীকারোক্তি

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরান দলকে সমর্থন

রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ জামায়াতের কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ লাশ উদ্ধার

নতুন করে ভাঙনে ফেরি ঘাটের ৪০০ মিটার এলাকা ঝুঁকিতে, আতঙ্কে শতাধিক পরিবার

রাজবাড়ীতে জেলা পর্যায়ে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ে প্রথম কাজী আব্দুল মাজেদ একাডেমি

রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, ৮ নেতাকর্মী গ্রেপ্তার

ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে রাজবাড়ীতে শ্যালক-দুলাভাই আটক

ইমরান মনিম, রাজবাড়ী: রাজবাড়ী শহরে মঙ্গলবার দুপুরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে শ্যালক-দুলাভাইকে আটক করেছে সদর থানা পুলিশ।

আটককৃতরা হলো, জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের সোনাপুর এলাকার কামারদা গ্রামের আব্দুল আলীর ছেলে মাসুম মোল্লা (৩৩) এবং একই ইউনিয়নের খালকোলা গ্রামের বাচ্চু মোল্লার ছেলে মাসুম মোল্লার শ্যালক সাবিত মোল্লা (২২)। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের রেলগেট এলাকায় দীর্ঘদিন ধরে যানজট নিরসনে দায়িত্ব পালন করে আসছেন ট্রাফিক বিভাগের সদস্যরা। ঘটনার সময় ট্রাফিক বিভাগের পুলিশ কনস্টেবল মো. আসাদ দায়িত্ব পালন করছিলেন। দুপুর পৌনে বারোটার দিকে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা কয়েকটি ইজিবাইক দেখে কনেষ্টবল আসাদ সরিয়ে নিতে বলেন। এ সময় তিনি তাঁর হাতে থাকা লাঠি দিয়ে ইজিবাইকের পেছনে হালকা আঘাত করে চালককে দ্রুত সরে যেতে নির্দেশ দেন। এ সময় ইজিবাইকের ভিতর বসে থাকা যাত্রী মাসুম মোল্লা ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে এসে কর্তব্যরত পুলিশ সদস্য মো. আসাদের ইউনিফর্মের কলার ধরে মারধর করেন। এক পর্যায়ে তার সাথে শ্যালক সাবিত মোল্লাও অংশ নিয়ে তাঁর পরিহিত ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন তারা। ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় উপস্থিত পুলিশ সদস্যরা মাসুম মোল্লা ও তার শ্যালক সাবিত মোল্লাকে আটক করে সদর থানায় নিয়ে যায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বলেন, “১ নম্বর রেলগেট এলাকায় প্রতিনিয়ত যানজট নিরসনে নিয়মিত ট্রাফিক বিভাগের পুলিশ সদস্য মোতায়েন থাকে। ঘটনার সময় দায়িত্বরত পুলিশ সদস্য মো.আসাদ রেললাইনের ওপর থেকে যাত্রীবাহি ইজিবাইক সরাতে বললে ইজিবাইকের যাত্রী নেমে এসে তাকে মারধর করেন এবং ইউনিফর্ম ছিঁড়ে ফেলে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় হাতেনাতে দুইজনকে আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে পুলিশ অ্যাসল্টের মামলা দায়ের হয়েছে। এছাড়া আহত পুলিশ সদস্য মো. আসাদকে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিতসা দেওয়া হয়েছে। আটকৃতদের বুধবার সকালে রাজবাড়ীর আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে রাজবাড়ীতে শ্যালক-দুলাভাই আটক

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল