রাজবাড়ী মেইল
প্রকাশ : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন

রাজবাড়ীতে ১৮ শিল্পী গভীররাত পর্যন্ত গাইলেন বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান

বর্তমান সরকার টেকসই জ্বালানি নিরাপত্তার পুরো পরিকল্পনা করেছে -রাশেদ আল মাহমুদ তিতুমীর

আগামী ছয় মাসের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে, বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি -পানিসম্পদমন্ত্রী

গোয়ালন্দের স্বজ্জন ব্যাক্তি কোবাদ হোসেনের দাফন সম্পন্ন

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

বৈরী আবহাওয়ার কারনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সোয়া এক ঘন্টা বন্ধের পর ফেরি চালু

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: বৈরী আবহাওয়ার কারনে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে রোববার বিকেলে প্রায় সোয়া এক ঘন্টা বন্ধের পর চলাচল শুরু হয়। বিষযটি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কর্তৃপক্ষ জানিয়েছে। 

এ সময় দৌলতদিয়া প্রান্তে ৩ নম্বর ঘাটে রো রো (বড়) ফেরি শাহ পরান, কেটাইপ (মাঝারি) ফেরি কুমিল্লা, ৪ নম্বর ঘাটে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কেটাইপ ফেরি ক্যামিলয়া এবং ৭ নম্বর ঘাটে রো রো ফেরি খানজাহান আলী ও কেটাইপ ফেরি বাইগার নোঙর করে আছে। একইভাবে পাটুরিয়া প্রান্তে ৩ নম্বর ঘাটে রো রো ফেরি এনায়েতপুরী, ৪ নম্বর ঘাটে রো রো ফেরি ভাষা শহীদ বরকত এবং ৫ নম্বর ঘাটে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নোঙর করে রাখা হয়েছে। প্রায় সোয়া এক ঘন্টা পর বিকেল পাঁচটা ৪৫ মিনিটের দিকে ঝড় থেমে গেলে ফেরি চালু হয়। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, বিকেল সোয়া চারটার পর প্রবল বেগে কালবৈশাখী ঝড় ও বাতাস শুরু হলে নদীপথ উত্তাল হয়ে উঠে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বিকেল ৪.২৫ মিনিট থেকে দৌলতদিয়া প্রান্ত থেকে সাময়িক সময়ের জন্য ফেরি ছাড়া বন্ধ করা হয়। এ সময় নদী পাড়ি দিতে না পারায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকামুখী বিভিন্ন ধরনের যানবাহন ফেরিতে ওঠার অপেক্ষমান রয়েছে। এই নৌপথে ছোট-বড় ১০টি ফেরি চলাচল করছিল বলে জানান। বিকেল পাঁচটা ৪৫ মিনিটের দিকে ফেরি চালু হয়।  

অপরদিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, বৈরী আবহাওয়ার কারনে নদীপথ উত্তাল হয়ে ওঠায় নদীতে বড় বড় ঢেউ দেখা দেয়। এ সময় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িক সময়ের জন্য পাটুরিয়া প্রান্ত থেকে বিকেল ৪.৪০ মিনিট থেকে ফেরি ছাড়া বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। পাটুরিয়া ঘাট এলাকায়ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী কিছু যানবাহন ফেরিতে ওঠার অপেক্ষায় রয়েছে।  

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা ঘাট কার্যালয়ের সুপার ভাইজার শিমুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারনে বিকেল চারটার পর থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ছোট লঞ্চ বন্ধ করা হয়। আবহাওয়া পরিস্থিতি বেশি খারাপ হলে বিকেল সাড়ে চারটা থেকে সবকটি লঞ্চ বন্ধ করে দেওয়া হয়। এই নৌপথে ছোট-বড় মোট ১৬টি লঞ্চ চলাচল করছিল বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বৈরী আবহাওয়ার কারনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সোয়া এক ঘন্টা বন্ধের পর ফেরি চালু

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল