নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য ও সৃজনশীল নেতৃত্বে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় ঢাকা বিভাগের ১২৩টি উপজেলার মধ্যে পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে রাজবাড়ী জেলার তিন উপজেলা। ২০২৬ সালের মার্চ মাসে পারফরম্যান্স মূল্যায়নে নাগরিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ৯২ শতাংশ সফলভাবে সম্পন্ন করায় প্রথম স্থান অধিকার করেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান, ৮৯ শতাংশ কার্যক্রম সম্পন্ন করায় দ্বিতীয় রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় এবং ৮০ শতাংশ কার্যক্রম সম্পন্ন করায় তৃতীয় স্থান অধিকার করেছে কালুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন। এর আগে গত ফেব্রæয়ারি মাসে ঢাকা বিভাগে প্রথম হয়েছিল রাজবাড়ী সদর উপজেলার ইউএনও।
জানা গেছে, জনগনের দোরগোড়ায় দ্রæত সেবা পৌঁছে দিতে স্ব স্ব উপজেলা থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। এরমধ্যে দ্রæত সময়ের মধ্যে নির্ভুল নিবন্ধন সম্পন্ন করা, অনলাইনে সেবা সহজীকরণ, ইউনিয়ন পর্যায়ে তদারকি জোরদার করা, সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা সহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়। এসব কার্যক্রম পরিচালনা করায় ২০২৬ সালের মার্চ মাসের পারফরম্যান্স মূল্যায়নে ঢাকা বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্বের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে বালিয়াকান্দি উপজেলা প্রথম, দ্বিতীয় রাজবাড়ী সদর এবং তৃতীয় স্থান অধিকার করে জেলার কালুখালী উপজেলা।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, ঢাকা বিভাগের ১২৩টি উপজেলার মধ্যে রাজবাড়ীর তিনটি উপজেলা সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন ৯২ শতাংশ কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করায় বালিয়াকান্দি উপজেলা প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এবং উপজেলার সকল ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশ সদস্যদের ভূমিকা সবচেয়ে বেশি। বালিয়াকান্দি উপজেলাকে আধুনিক ও জনবান্ধন করার লক্ষে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন বলেন, সকলের আগ্রহ, চেষ্টা ও কষ্টের ফসল এই স্বীকৃতি। যদিও আমাদের কিছু ভুল ত্রæটি রয়েছে, তথাপি আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। দয়া করে আপনার বাচ্চার জন্ম নিবন্ধন সঠিক সময়ে করুন। ইউনিয়ন পরিষদে হয়রানি কিংবা সমস্যায় পড়লে লিখিতভাবে উপজেলা প্রশাসনকে জানানোর অনুরোধ করেন।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় বলেন, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাঁরা বিষয়টি নিশ্চিত হন। এই গৌরবময় অর্জন কঠোর পরিশ্রম এবং সেবার মানসিকতার প্রতিফলন। এর আগে গত ফেব্রæয়ারি মাসে ৭৯ শতাংশ জন্ম ও মৃত্যু নিবন্ধন সফলতার সাথে সম্পন্ন করায় রাজবাড়ী সদর উপজেলার ইউএনও হিসেবে তিনি ঢাকা বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করেন।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন