রাজবাড়ী মেইল
প্রকাশ : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন

রাজবাড়ীতে ১৮ শিল্পী গভীররাত পর্যন্ত গাইলেন বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান

বর্তমান সরকার টেকসই জ্বালানি নিরাপত্তার পুরো পরিকল্পনা করেছে -রাশেদ আল মাহমুদ তিতুমীর

আগামী ছয় মাসের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে, বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি -পানিসম্পদমন্ত্রী

গোয়ালন্দের স্বজ্জন ব্যাক্তি কোবাদ হোসেনের দাফন সম্পন্ন

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

অভিভাবক বিশ্রামাগার ও হেল্প ডেস্ক পরিদর্শনে রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসক

মইনুল হক,  রাজবাড়ীঃ চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসকের পক্ষ থেকে স্থাপিত হেল্প ডেস্ক ও অভিভাবকদের জন্য বিশ্রামাগার পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া। 

রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে স্থাপিত বিশ্রামাগার ও হেল্প ডেক্স পরিদর্শন করেন।

জানা যায়, জেলা পরিষদ প্রশাসকের পক্ষ হতে রাজবাড়ী সদর উপজেলার পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি গোয়ালন্দের দুটি কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সহযোগিতার পাশাপাশি আগত অভিভাবকদের জন্য সুপেয় পানি, খাবার স্যালাইন ও নাস্তার ব্যবস্থা করা হয়েছে।

পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া উপস্থিত অভিভাবকদের কাছে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের খোঁজ খবর নেন। তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সাধারণ সম্পাদক সবুজ সরদার, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, যুবনেতা রাকিবুল ইসলাম সাইফুল, মোঃ জাহাঙ্গীর, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত সরদার, ছাত্রনেতা শাকিল, রাহিম, হৃদয় প্রমুখ নেতৃবৃন্দ।

জেলা পরিষদ প্রশাসকের আস্থাভাজন ও যুব নেতা রাকিবুল ইসলাম সাইফুল বলেন, চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকৃত আগত শিক্ষার্থীদের অভিভাবকদের তাপদাহ থেকে প্রশান্তি পেতে জেলা প্রশাসক আব্দুস সালাম মিয়া বিশ্রামাগার, সুপেয় পানি, খাবার স্যালাইন, নাস্তা এবং শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্কের ব্যবস্থা করেছেন। বিশ্রামাগার ও হেল্প ডেস্কের তত্ত্বাবধায়নে রয়েছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

এমন উদ্যোগের প্রশংসা করে একাধিক অভিভাবক বলেন, দেশে বহমান তাপমাত্রায় এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এমন মানবিক উদ্যোগ নেওয়ায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অভিভাবক বিশ্রামাগার ও হেল্প ডেস্ক পরিদর্শনে রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসক

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল