রাজবাড়ী মেইল
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন

রাজবাড়ীতে ১৮ শিল্পী গভীররাত পর্যন্ত গাইলেন বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান

বর্তমান সরকার টেকসই জ্বালানি নিরাপত্তার পুরো পরিকল্পনা করেছে -রাশেদ আল মাহমুদ তিতুমীর

আগামী ছয় মাসের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে, বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি -পানিসম্পদমন্ত্রী

গোয়ালন্দের স্বজ্জন ব্যাক্তি কোবাদ হোসেনের দাফন সম্পন্ন

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

জোর করে কৃষকের ফসলি জমিতে স্কেভেটর দিয়ে মাটি কাটার অভিযোগ

শামীম শেখ, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হাউলি কেউটিল এলাকায় জোর করে এক দরিদ্র কৃষকের পাট ক্ষেতের মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার ছোটভকলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের কৃষক আনোয়ার হোসেন  মোল্লা এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত ব্যাক্তিরা হলেন স্হানীয় হাউলি কেউটিল গ্রামের সুলেমান খান, আব্দুর রশিদ খান ও দলিল উদ্দিন খান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সরেজমিন আলাপকালে কৃষক আনোয়ার মোল্লা সাংবাদিকদের বলেন, তিনি একজন নদী ভাঙ্গন কবলিত দরিদ্র কৃষক। তার বসতবাড়ীর আঙ্গিনায় থাকা সামান্য জমিতে তিনি পাট বপন করেছেন। ইতিমধ্যে পাট গাছও গঁজিয়েছে।

অভিযুক্ত তিন ব্যক্তির জমি আমার জমির পূর্ব পাশে অবস্থিত। তাঁরা তাঁদের ফসলি জমিতে পুকুর খননের নামে ইটভাটায় মাটি বিক্রির উদ্দেশ্যে একটি ভেকু (স্কেভেটর) মেশিন ভাড়া করে নিয়ে এসেছেন। ইতিমধ্যে জমির চারদিকে মাটি কেটে উঁচু চালা তৈরি করেছেন।

কিন্তু জমি থেকে মূল সড়কে মাটি নেওয়ার জন্য তাদের নিজস্ব কোন রাস্তা বা পথ নেই। এ ক্ষেত্রে তারা আমার পাট ক্ষেতের মাটি জোর করে কেটে সেখান দিয়ে রাস্তা নির্মান করছেন। আমি ও আমার পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে আমাদেরকে অকথ্য গালাগাল ও প্রাণনাশের হুমকি দেয়। তারা নিজেদের বিএনপির লোক পরিচয় দিয়ে আমাদের ওপর অবৈধভাবে প্রভাব খাটাচ্ছেন। তাই বাধ্য হয়ে প্রতিকার চেয়ে এসিল্যান্ড স্যারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

অভিযুক্তদের মধ্যে সুলেমান খান দাবি করেন, মাটিকাটার বিষয়ে তার কাছে প্রশাসনের অনুমতি আছে। তাছাড়া যে পাট ক্ষেতের জমির কথা বলা হয়েছে ওই জমির মালিক আমরাই। আনোয়ার মোল্লাকে পাট বুনতে দেওয়া হয়েছিল। জোর করে মাটি কাটার অভিযোগ সত্য নয়।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসিব হাসান খান শুক্রবার বলেন, ফসলি জমির মাটি কাটার ব্যাপারে কাউকে প্রশাসন হতে কোন অনুমতি দেওয়া হয়নি। কৃষক আনোয়ার হোসেন মোল্লার লিখিত অভিযোগটি পেয়েছি। এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। অভিযোগ পাওয়ার পর পুনরায় মাটি কাটলেই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

জোর করে কৃষকের ফসলি জমিতে স্কেভেটর দিয়ে মাটি কাটার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল