রাজবাড়ী মেইল
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন

রাজবাড়ীতে ১৮ শিল্পী গভীররাত পর্যন্ত গাইলেন বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান

বর্তমান সরকার টেকসই জ্বালানি নিরাপত্তার পুরো পরিকল্পনা করেছে -রাশেদ আল মাহমুদ তিতুমীর

আগামী ছয় মাসের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে, বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি -পানিসম্পদমন্ত্রী

গোয়ালন্দের স্বজ্জন ব্যাক্তি কোবাদ হোসেনের দাফন সম্পন্ন

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর যুবকের মৃত্যু

মইনুল হক, রাজবাড়ী: সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় মুরাদ শেখ (৩৭) নামে  রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার এক যুবক নিহত হয়েছেন। 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত মুরাদ শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দরাপের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে। 

মুরাদের বড় ভাই কুয়েত প্রবাসী কাউছার হোসেন মুঠোফোনে জানান, সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সড়ক দুর্ঘটনায় মুরাদ মারা যায়। মুরাদের মরদেহ বর্তমানে দাম্মাম শহরের জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহটি দ্রুত দেশে আনতে আমরা বাংলাদেশ ও সৌদ সরকার, প্রবাসী বাংলাদেশী সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। 

স্হানীয়ভাবে জানা গেছে, বাংলাদেশে মুরাদের পরিবারে তাঁর বৃদ্ধা মা, স্ত্রী, দুইটি শিশু কন্যা সহ মাত্র ১০ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। এছাড়াও অনেক আত্মীয় স্বজন, বন্ধু ও শুভাকাঙ্খি রয়েছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টির ওপর খোঁজ-খবর রাখছি। সৌদি আরবে নিহত মুরাদের মরদেহ দ্রুত দেশে আনা বা অন্য যে কোন বিষয়ে আমরা সহযোগিতায় সচেষ্ট রয়েছি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image
মইনুল হক, রাজবাড়ী: সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় মুরাদ শেখ (৩৭) নামে  রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার এক যুবক নিহত হয়েছেন। 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত মুরাদ শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দরাপের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে। 

মুরাদের বড় ভাই কুয়েত প্রবাসী কাউছার হোসেন মুঠোফোনে জানান, সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সড়ক দুর্ঘটনায় মুরাদ মারা যায়। মুরাদের মরদেহ বর্তমানে দাম্মাম শহরের জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহটি দ্রুত দেশে আনতে আমরা বাংলাদেশ ও সৌদ সরকার, প্রবাসী বাংলাদেশী সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। 

স্হানীয়ভাবে জানা গেছে, বাংলাদেশে মুরাদের পরিবারে তাঁর বৃদ্ধা মা, স্ত্রী, দুইটি শিশু কন্যা সহ মাত্র ১০ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। এছাড়াও অনেক আত্মীয় স্বজন, বন্ধু ও শুভাকাঙ্খি রয়েছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টির ওপর খোঁজ-খবর রাখছি। সৌদি আরবে নিহত মুরাদের মরদেহ দ্রুত দেশে আনা বা অন্য যে কোন বিষয়ে আমরা সহযোগিতায় সচেষ্ট রয়েছি।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল