রাজবাড়ী মেইল
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

স্কুল ফাঁকি দেওয়ায় চার শিক্ষার্থীকে ৭দিনে ২০০টি করে চারাগাছ রোপনের শাস্তি দিলেন ইউএনও

রাজবাড়ীতে কারখানার বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, ঢাকায় প্রেরণ

রাজবাড়ীতে বাড়িতে কাফনের কাপড় ও বেনামী চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি, পরিবারে আতঙ্ক

রাজবাড়ীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহতের ঘটনায় সাড়ে তিনশ আসামি করে মামলা

রাজবাড়ীতে একদিনে এক লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

তেলের দাম, গাড়ি ভাড়া কমানো ও পেঁয়াজের দাম বৃদ্ধির দাবিতে একাই আন্দোলন করছেন নুরুল্লাহ

দৌলতদিয়ায় ৩৫ টনের টাকা পরিশোধের পর পাটুরিয়ায় গাড়ি আটকে ৪১ টনের টাকা দাবি, হয়রানির অভিযোগ

রাজবাড়ীতে কামড় খেয়ে জ্যান্ত গোখরা সাপ নিয়ে হাসপাতালে কৃষক

রাজবাড়ীতে অতিরিক্ত টাকা নেওয়ায় দেয়া হলো ফেরত, ছয় চালককে জরিমানা

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে আসা যাত্রীদের যাত্রা নির্বিঘ্নে নিশ্চিতকরণের লক্ষ্যে আইনশৃঙ্খলাকারী বাহিনী সহ দৌলতদিয়া বাসস্ট্যান্ড ও ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস এমন অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬ জন চালকের প্রত্যেককে জরিমানা করেন। তিনি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৬ জন চালককে ২ হাজার ৯০০ টাকা জরিমানা করেন। এছাড়া তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়। সেই সাথে যাত্রীদের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান করা হয়। অভিযানে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানা যায়, রাজধানী সহ বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাগামী ঈদে ঘরমুখো মানুষ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে এসে পৌছে। এ সময় বাস টার্মিনালে দায়িত্ব পালনকালে বিভিন্ন পরিবহনের যাত্রীর কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়। বৃহস্পতিবার দুপুরে এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চাকান ইউএনও সাথী দাস। এ সময় সরেজমিন অভিযোগের সত্যতা পেলে তাৎক্ষণিক যাত্রীদের অতিরিক্ত টাকা ফেরত দেযওয়ার ব্যবস্থা করেন। এ ছাড়া টার্মিনাল সংলগ্ন মাহিন্দ্র স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া দাবি করায় হাতেনাতে আটক ৬জন চালককে জরিমানা করেন।

এদিকে ঈদকে কেন্দ্র করে টার্মিনাল এলাকায় গড়ে তোলা হয়েছে অতিরিক্ত মৌসুমী কাউন্টার। যাত্রী পরিবহনের জন্য বিভিন্ন অঞ্চল থেকে নানা ধরনের লক্কর ঝক্কর বাস ভাড়া করে আনা হয়েছে। এ সব কাউন্টারের সামনে ভাড়ার তালিকা সমৃদ্ধ ব্যানার টানিয়ে যাত্রীদের থেকে স্বাভাবিকের চেয়ে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। আবার কাউন্টার ছেড়ে যাবার সময় প্রতিটি পরিবহনকে ঘোষিত ৫০০ টাকা করে দিতে হচ্ছে। ক্ষেত্র বিশেষ ১ হাজার টাকার বেশি আদায় করা হচ্ছে। আর এসব মৌসুমী কাউন্টার তদারকির দায়িত্বে আছেন গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিবহন মালিক গ্রুপের নিয়োজিত প্রধান ষ্ট্যাটার সরোয়ার হোসেন মোল্লা।

এ বিষয়ে জানতে চাইলে সরোয়ার হোসেন মোল্লা বলেন, পরিবহন মালিক গ্রুপ ও উপজেলা প্রশাসনের সম্মিলিত সিদ্ধান্তে এই টাকা আদায় করা হচ্ছে। এর বাইরে অতিরিক্ত কোন টাকা আদায় করা হয় না। এখানে কাউন্টারের দায়িত্বরত কর্মচারীদের বেতন, যাত্রী নিয়ে যাওয়ার পর আবার খালি আসতে হয় এবং জ্বালানি স্বল্পতার বিষয় রয়েছে।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস জানান, যাত্রীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে কয়েকজন যাত্রীর গৃহীত অর্থ ফেরত দেওয়া হয়েছে। এ ছাড়া স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে ৬ জন মাহিন্দ্র চালকের কাছ থেকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। মৌসুমী কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার কোন সুযোগ নাই। এছাড়া এ ধরনের কোন সিদ্ধান্ত কারো সাথে হয়নি, এটা মিথ্যা বলা হশেছে।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ২৬ জুন ২০২৬

রাজবাড়ীতে অতিরিক্ত টাকা নেওয়ায় দেয়া হলো ফেরত, ছয় চালককে জরিমানা

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল