রাজবাড়ী মেইল
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

রাজবাড়ীতে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

দৌলতদিয়ায় বাসে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

দৌলতদিয়া টার্মিনালে রেখে গেলেন ভালো বাস, খবর পেয়ে এসে দেখলে আগুনে সব শেষ

রাজবাড়ীর কালুখালীতে সালেহা সামাদ হেলথ সার্ভিস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদ কার্যালয় অন্যত্র স্থানান্তর প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন

৪০ বছরের শিক্ষকতা শেষে গোয়ালন্দের আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা

রাজবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির

ছেলেকে মাদক সহ আটকের কথা বলে টাকা আদায়; প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ তেলবাহী জাহাজের সাথে ধাক্কা; অল্পতে রক্ষা পেল দুই শতাধিক লঞ্চ যাত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় অন্তত ১০জন আহত হয়েছেন। লঞ্চটি দৌলতদিয়া ঘাটে নোঙর করে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে।  

লঞ্চে থাকা যাত্রীদের অভিযোগ, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি (বড়) রেজোয়ান লঞ্চটি মাঝ নদীতে পৌঁছালে তেলবাহী একটি জাহাজের পিছনের অংশের সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে। এতে ১০ জনের মতো যাত্রী কমবেশি আহত হন। কেউ হাতে-পায়ে গুরুতর আঘাত পান, কেউ মাথায় আঘাত পান। এ সময় দুই যাত্রী নদীতে পড়ে যান। তবে তারা স্থানীয়দের সহযোগিতায় পরে সাঁতরে লঞ্চে ওঠে পড়েন। লঞ্চের মাষ্টারের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেন যাত্রীরা। তেলবাহী জাহাজটি সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল।

দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রামাণিক বলেন, মাঝ নদীতে তেলবাহী জাহাজের সঙ্গে এমভি রেজোয়ান লঞ্চের ধাক্কা লাগে। এতে কিছু সংখ্যক যাত্রী আহত হন। আহত যাত্রীরা দৌলতদিয়া লঞ্চঘাটে ঘাটে পৌঁছালে আমরা তাদের নিরাপদে লঞ্চ থেকে নামিয়ে স্বজনদের হাতে তুলে দিয়েছি।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের টার্মিনাল তত্বাবধায়ক মো. শিমুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে পাটুরিয়া ঘাট থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে লঞ্চটি দৌলতদিয়ার উদ্দ্যেশ্যে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর লঞ্চটি মাঝ নদীতে পৌছলে এ সময় মাঝ নদী দিয়ে সিরাজগঞ্জ গামী একটি তেলবাহী জাহাজের পিছনের দিকে লঞ্চের সাথে ধাক্কা লাগে। জাহাজ বা লঞ্চ নিয়ন্ত্রণ করা সম্ভব না হওয়ায় সংঘর্ষ বাধে। তবে কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও বড় কোন হতাহত হয়নি। এ বিষয়টি নৌপুলিশ দেখভাল করছেন।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) ত্রিনাথ সাহা দুপুর বারোটার দিকে বলেন, আহত যাত্রীদের ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় তার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে সবাই প্রাণে রক্ষা পেয়েছে। ঈদের সময় হওয়ায় লঞ্চটি আটকে না রেখে যাত্রীর ট্রিপ নিতে ইতোমধ্যে বহরে যুক্ত হয়েছে। তবে এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ তেলবাহী জাহাজের সাথে ধাক্কা; অল্পতে রক্ষা পেল দুই শতাধিক লঞ্চ যাত্রী

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল