রাজবাড়ী মেইল
আপডেট : শনিবার, ১৪ মার্চ ২০২৬

উত্তরাধিকার সূত্রে দেশের চল্লিশ শতাংশ যুব সমাজ কোন শিক্ষায় নেই - প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা তিুতমীর

পতিত সরকার শিক্ষা, সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে গেছে - রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা তিতুমীর

রাজবাড়ীতে র‌্যাবের হাতে সাব-মেশিনগান ও বিদেশী পিস্তল, গুলি সহ গ্রেপ্তার ২

রাজবাড়ীর গোয়ালন্দে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ১

রাজবাড়ীর গোয়ালন্দে আট মাদক মামলার আসামী হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাইফুল হুদা

রাজবাড়ীতে ফ্যামিলিকার্ড শুমারির জরিপকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

রাজবাড়ীতে মহাসড়কে পরিবহনে তল্লাশি, বিদেশী পিস্তলসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় ঢাকাগামী যাত্রীবাহি পরিবহনে তল্লাশি চালিয়ে বিদেশী পিস্তল সহ নূর মোহাম্মদ (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দল। গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার বিকেল তিনটার দিকে গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়ায় তল্লাশি চৌকিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলা বাজার গ্রামের মৃত আনোয়ার ব্যাপারীর ছেলে। এ সময় তাঁর কাছ থেকে একটি ভারতীয় উন্নতমানের পিস্তল, দুইটি ম্যাগাজিন ও চার রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয়। তিনি একজন অস্ত্র ব্যবসায়ী। অস্ত্রটি টাকার বিনিময়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল।

রাজবাড়ী ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা দুইটার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাংলাদেশ হ্যাচারীজের কাছে তল্লাশি চৌকি বসানো হয়। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়া ঘাটগামী পদ্মা গড়াই নামক যাত্রীবাহি বাসটি বেলা তিনটার দিকে তল্লাশি চৌকির কাছে পৌছলে বাসটিতে অভিযান চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা নূর মোহাম্মদের ব্যাগে তল্লাশিকালে বিদেশী গুলিসহ পিস্তলটি জব্দ করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির ওসি আরও জানান, নূর মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকারও করেছেন। ঈদের সামনে কোন পরিস্থিতি অস্থিতিশীল করতে অস্ত্রটি কুষ্টিয়া থেকে ঢাকায় নেয়া হচ্ছিল। তিনি নিজে একজন অস্ত্র ব্যবসায়ী এবং টাকার বিনিময়ে অস্ত্রটি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। তবে এ বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ চলছে। তাঁর প্রকৃত নাম, ঠিকানা এবং তাঁর নামে কোনো মামলা আছে কী না খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

সোমবার, ১০ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে মহাসড়কে পরিবহনে তল্লাশি, বিদেশী পিস্তলসহ একজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় ঢাকাগামী যাত্রীবাহি পরিবহনে তল্লাশি চালিয়ে বিদেশী পিস্তল সহ নূর মোহাম্মদ (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দল। গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার বিকেল তিনটার দিকে গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়ায় তল্লাশি চৌকিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলা বাজার গ্রামের মৃত আনোয়ার ব্যাপারীর ছেলে। এ সময় তাঁর কাছ থেকে একটি ভারতীয় উন্নতমানের পিস্তল, দুইটি ম্যাগাজিন ও চার রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয়। তিনি একজন অস্ত্র ব্যবসায়ী। অস্ত্রটি টাকার বিনিময়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল।

রাজবাড়ী ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা দুইটার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাংলাদেশ হ্যাচারীজের কাছে তল্লাশি চৌকি বসানো হয়। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়া ঘাটগামী পদ্মা গড়াই নামক যাত্রীবাহি বাসটি বেলা তিনটার দিকে তল্লাশি চৌকির কাছে পৌছলে বাসটিতে অভিযান চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা নূর মোহাম্মদের ব্যাগে তল্লাশিকালে বিদেশী গুলিসহ পিস্তলটি জব্দ করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির ওসি আরও জানান, নূর মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকারও করেছেন। ঈদের সামনে কোন পরিস্থিতি অস্থিতিশীল করতে অস্ত্রটি কুষ্টিয়া থেকে ঢাকায় নেয়া হচ্ছিল। তিনি নিজে একজন অস্ত্র ব্যবসায়ী এবং টাকার বিনিময়ে অস্ত্রটি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। তবে এ বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ চলছে। তাঁর প্রকৃত নাম, ঠিকানা এবং তাঁর নামে কোনো মামলা আছে কী না খতিয়ে দেখা হচ্ছে।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল