রাজবাড়ী মেইল
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

রাজবাড়ীতে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

দৌলতদিয়ায় বাসে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

দৌলতদিয়া টার্মিনালে রেখে গেলেন ভালো বাস, খবর পেয়ে এসে দেখলে আগুনে সব শেষ

রাজবাড়ীর কালুখালীতে সালেহা সামাদ হেলথ সার্ভিস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদ কার্যালয় অন্যত্র স্থানান্তর প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন

৪০ বছরের শিক্ষকতা শেষে গোয়ালন্দের আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা

রাজবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির

ছেলেকে মাদক সহ আটকের কথা বলে টাকা আদায়; প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীতে বেকারীপণ্যে ব্যবহার করা হচ্ছিল পঁচা ডিম, বসানো হচ্ছিল অগ্রিম তারিখ; ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীতে অবস্থিত ‘মায়ের দোয়া’ নামক বেকারীতে খাদ্যজাত পণ্যে ব্যবহার করা হচ্ছিল দুর্গন্ধযুক্ত পঁচা ডিম এবং পণ্যের গায়ে অগ্রিম তারিখ ব্যবহার করা হচ্ছিল। এমন অভিযোগের প্রেক্ষিত ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে হাতেনাতে জব্দের পর বেকারী মালিক মো. আয়ুব আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।  

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় ধুলদী জয়পুর এলাকায় বুধবার বিকেলে অভিযান চালানো হয়। পরে এসব পণ্য জব্দের পর মাটিতে পুতে ফেলা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পায়রা চৌধুরী।  

জানা যায়, সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় ধুলদী জয়পুর এলাকায় স্থানীয় মো. আয়ুব আলী ‘মায়ের দোয়া’ নামক একটি বেকারি পরিচালনা করছিলেন। কিন্তু বেকারির নানা পণ্যে তিনি পঁচা ও ব্যবহার অনুপযোগী নষ্ট ডিম ব্যবহার করছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে আজ বুধবার (১১ মার্চ) বিকেল চারটার দিকে ওই বেকারিতে অভিযান চালায় সদর উপজেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী। অভিযান কালে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী করা, খাদ্যে পঁচা, দুর্গন্ধযুক্ত ও খাবারের অনুপযোগি ডিম ব্যবহার করা এবং স্যাকারিন ব্যবহার করার প্রমাণ পান। এছাড়া খাদ্যেপণ্যে অগ্রিম তারিখ প্রদানের বিষয়টিও হাতেনাতে ধরে ফেলে। 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার পায়রা চৌধুরী অভিযান শেষে সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বিস্কুট, পাওরুটিসহ বেকারী পণ্য গতকাল মঙ্গলবার তৈরী করা। অথচ তিনি অগ্রিম হিসেবে আগামীকাল বৃহস্পতিবার ১২ মার্চের লেভেল তৈরী করে ওই প্যাকেটে লেভেল লাগাচ্ছিলেন। এ সকল অপরাধ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় বেকারী মালিক আয়ুব আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবহৃত মেয়াদের লেভেল ও পঁচাডিম জব্দ করে ডিম বিনষ্ট করে মাটিতে পুতে ফেলা হয়। এ সময় বেকারী মালিক আয়ুব আলীকে সতর্ক করা হয়। 

অভিযানকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান, দায়িত্বপ্রাপ্ত জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক, জেলা আনসার বাহিনীর একটি দল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে বেকারীপণ্যে ব্যবহার করা হচ্ছিল পঁচা ডিম, বসানো হচ্ছিল অগ্রিম তারিখ; ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীতে অবস্থিত ‘মায়ের দোয়া’ নামক বেকারীতে খাদ্যজাত পণ্যে ব্যবহার করা হচ্ছিল দুর্গন্ধযুক্ত পঁচা ডিম এবং পণ্যের গায়ে অগ্রিম তারিখ ব্যবহার করা হচ্ছিল। এমন অভিযোগের প্রেক্ষিত ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে হাতেনাতে জব্দের পর বেকারী মালিক মো. আয়ুব আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।  

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় ধুলদী জয়পুর এলাকায় বুধবার বিকেলে অভিযান চালানো হয়। পরে এসব পণ্য জব্দের পর মাটিতে পুতে ফেলা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পায়রা চৌধুরী।  

জানা যায়, সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় ধুলদী জয়পুর এলাকায় স্থানীয় মো. আয়ুব আলী ‘মায়ের দোয়া’ নামক একটি বেকারি পরিচালনা করছিলেন। কিন্তু বেকারির নানা পণ্যে তিনি পঁচা ও ব্যবহার অনুপযোগী নষ্ট ডিম ব্যবহার করছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে আজ বুধবার (১১ মার্চ) বিকেল চারটার দিকে ওই বেকারিতে অভিযান চালায় সদর উপজেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী। অভিযান কালে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী করা, খাদ্যে পঁচা, দুর্গন্ধযুক্ত ও খাবারের অনুপযোগি ডিম ব্যবহার করা এবং স্যাকারিন ব্যবহার করার প্রমাণ পান। এছাড়া খাদ্যেপণ্যে অগ্রিম তারিখ প্রদানের বিষয়টিও হাতেনাতে ধরে ফেলে। 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার পায়রা চৌধুরী অভিযান শেষে সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বিস্কুট, পাওরুটিসহ বেকারী পণ্য গতকাল মঙ্গলবার তৈরী করা। অথচ তিনি অগ্রিম হিসেবে আগামীকাল বৃহস্পতিবার ১২ মার্চের লেভেল তৈরী করে ওই প্যাকেটে লেভেল লাগাচ্ছিলেন। এ সকল অপরাধ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় বেকারী মালিক আয়ুব আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবহৃত মেয়াদের লেভেল ও পঁচাডিম জব্দ করে ডিম বিনষ্ট করে মাটিতে পুতে ফেলা হয়। এ সময় বেকারী মালিক আয়ুব আলীকে সতর্ক করা হয়। 

অভিযানকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান, দায়িত্বপ্রাপ্ত জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক, জেলা আনসার বাহিনীর একটি দল।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল