শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ইজিবাইকে থাকা এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে তাঁদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ম্যাগাজিন ও গুলিবিহীন একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া এলাকায় লুৎফর করিম টিটুর বাড়ির সামনে বেড়িবাঁধের পাকা সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ফরিদপুর থেকে গোয়ালন্দগামী একটি ইজিবাইকে কয়েকজন যাত্রী যাচ্ছিলেন। পথে বিশ্বনাথপাড়া এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলে থাকা ছয় সদস্যের একটি ছিনতাইকারী চক্র ইজিবাইকটির পথরোধ করে। তাঁদের মধ্যে চারজন ঢাকা মেট্রো-গ-৩২-০৮২৪ নম্বরের সাদা রঙের প্রাইভেট কারে এবং দুজন ইয়ামাহা এমটি মডেলের মোটরসাইকেলে ছিলেন। তাঁরা ইজিবাইকে থাকা এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় ইজিবাইকে থাকা যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তাঁরা প্রাইভেট কারে থাকা দুজন ও মোটরসাইকেলে থাকা একজনসহ তিনজনকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাঁদের মারধর করেন। এ সময় চক্রের অপর তিন সদস্য মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজিব শিকদার ও মধুসূদন সরকার এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আজিজ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক ব্যক্তিদের কাছ থেকে গুলিবিহীন একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায় পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন ফরিদপুরের সদরপুর উপজেলার শ্যামপুর-মটকচর এলাকার দবির উদ্দিনের ছেলে ও প্রাইভেট কারের চালক জুয়েল উদ্দিন (২৩), একই উপজেলার আমিরাবাদ এলাকার আব্দুল আলিমের ছেলে মো. জাহিদ (৩২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার বায়তুল আমান এলাকার ২৬ নম্বর ওয়ার্ডের আনোয়ার শেখের ছেলে রাতুল শেখ (২২)।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উজানচর বেড়িবাঁধ এলাকায় ডাকাতির চেষ্টাকালে স্থানীয় লোকজন একটি সাদা রঙের প্রাইভেট কারসহ তিনজনকে আটক করে মারধর করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেওয়া হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছে। ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন সচেতন থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন