রাজবাড়ী মেইল
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

রাজবাড়ীতে ইজিবাইক যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা, পিস্তলসহ আটক ৩

গোয়ালন্দে উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কারের দাফন সম্পন্ন

রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতার পোস্টারে ছেয়ে গেছে পাংশার গুরুত্বপূর্ণ স্থাপনা

দেশকে অশান্ত করতে ভারতে বসে আ.লীগ ষড়যন্ত্র করছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

গোয়ালন্দে হাইব্রিড টমেটো চাষে ভালো ফলনের আশা, খেত পরিদর্শনে কৃষি কর্মকর্তা’

ব্রিটিশ আমলের রেওয়াজ, গোয়ালন্দে ঢোল পিটিয়ে আদালতের রায় বাস্তবায়ন

‘একজনকে মারলে ১০ জনকে মারব’ রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বিএনপি নেতার হুঁশিয়ারি

‘একজনকে মারলে ১০ জনকে মারব’ রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বিএনপি নেতার হুঁশিয়ারি

রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি পুলিশ সুপার মীর মনির হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) মো. রোকনুজ্জামান, জেলা কৃষি বিপনন কর্মকর্তা নাঈম আহমেদ, জেলা ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, সদর উপজেলা পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু প্রমূখ। এছাড়া এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে আমন্ত্রিত অতিথিগন বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন। ষ্টলে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা নানা ধরনের প্রাণি প্রদর্শন করা হয়। 
জেলার গোয়ালন্দেও জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্বও করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন। 

উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সহিদুল ইসলাম বাবলু, উপজেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ছিদ্দিক মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্টরা। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল