ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় একটি বিদেশি সচল রিভলবার ও আট রাউন্ড গুলিসহ আরাফাত হোসেন ওরফে কালা মানিক (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি রিভলবার, আট রাউন্ড গুলি ও একটি বাটন মুঠোফোন জব্দ করা হয়। গ্রেপ্তার আরাফাত হোসেন হরিণাডাঙ্গা গ্রামের মৃত নবাব আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে একটি দল রোববার সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত আরাফাতের বসতঘরে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ঘরে তল্লাশি করে একটি কালো সিনথেটিক শপিং ব্যাগের ভেতর থেকে কাঠের হাতলযুক্ত একটি বিদেশি সচল রিভলবার উদ্ধার করা হয়। অস্ত্রটির ব্যারেলে ইংরেজিতে ‘মেড ইন পাকিস্থান’ লেখা রয়েছে বলে সূত্র জানায়।
এ ছাড়া ‘উইনস্টার’ ব্র্যান্ডের একটি বাটন মুঠোফোন এবং আট রাউন্ড রিভলবারের গুলি জব্দ করা হয়। গুলিগুলোর মধ্যে পাঁচটি অ্যালুমিনিয়ামজাতীয় ধাতু ও তিনটি পিতলের তৈরি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ও ১৯(এফ) ধারায় আরাফাত হোসেনের বিরুদ্ধে রোববার দুপুরে পাংশা মডেল থানায় মামলা করেছেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা করেন। পরে তাকে রোববার বিকেলেই রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন