রাজবাড়ী মেইল
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

যশোরে যাচ্ছিল ট্রাকটি, দৌলতদিয়ায় ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীর পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, সন্তানের ভরণপোষণ দেবে রাষ্ট্র

রাজবাড়ীতে নৌকাবাইচে দুই নৌকার সংঘর্ষ, নৌকাডুবি ও হামলায় আহত ২০

রাজবাড়ীতে কলেজছাত্র হত্যা, গ্রেপ্তার ৪; আসামিদের বাড়ি-ঘরে ভাঙচুর ও আগুন

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুটি ফেরিঘাট বন্ধ, ঘাট স্বল্পতায় গাড়ির দীর্ঘ লাইন

রাজবাড়ীতে নিখোঁজের তিন দিন পর কলেজ ছাত্রের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় চাঁদা না পেয়ে প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, বিএনপি নেতা গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে কৃষক কার্ড বাস্তবায়নে মতবিনিময় সভা

মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ প্রধানমন্ত্রী ঘোষিত কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কৃষকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভার মূল লক্ষ্য ছিল কৃষক কার্ড কর্মসূচির সুষ্ঠু ব্যবস্থাপনা, প্রকৃত উপকারভোগী কৃষকদের নির্ভুল যাচাই-বাছাই এবং মাঠপর্যায়ে এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করা। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাৎ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট সহ কৃষি উপসহকারী কর্মকর্তা, কৃষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, কৃষক কার্ড কর্মসূচি বর্তমান সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ, যা প্রান্তিক কৃষকদের জন্য বিশেষ ভূমিকা পালন করবে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম যেন না ঘটে এবং প্রকৃত কৃষকরাই যাতে সরকারি সহায়তার আওতায় আসেন। তা নিশ্চিত করতে স্বচ্ছতার সঙ্গে তালিকা প্রস্তুতের ওপর জোর দেওয়া হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, এ কর্মসূচির শতভাগ স্বচ্ছতা ও সফলতা নিশ্চিত করতে কৃষি কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, কৃষকদের সম্মিলিত প্রচেষ্টা এবং আন্তরিক সহযোগিতার প্রয়োজন। প্রকৃত কৃষকরা যাতে কোনো ভোগান্তি ছাড়াই এই কার্ডের সুবিধা গ্রহণ করতে পারেন, সেই লক্ষ্য নিয়েই মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে কৃষক কার্ড বাস্তবায়নে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ প্রধানমন্ত্রী ঘোষিত কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কৃষকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভার মূল লক্ষ্য ছিল কৃষক কার্ড কর্মসূচির সুষ্ঠু ব্যবস্থাপনা, প্রকৃত উপকারভোগী কৃষকদের নির্ভুল যাচাই-বাছাই এবং মাঠপর্যায়ে এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করা। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাৎ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট সহ কৃষি উপসহকারী কর্মকর্তা, কৃষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, কৃষক কার্ড কর্মসূচি বর্তমান সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ, যা প্রান্তিক কৃষকদের জন্য বিশেষ ভূমিকা পালন করবে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম যেন না ঘটে এবং প্রকৃত কৃষকরাই যাতে সরকারি সহায়তার আওতায় আসেন। তা নিশ্চিত করতে স্বচ্ছতার সঙ্গে তালিকা প্রস্তুতের ওপর জোর দেওয়া হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, এ কর্মসূচির শতভাগ স্বচ্ছতা ও সফলতা নিশ্চিত করতে কৃষি কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, কৃষকদের সম্মিলিত প্রচেষ্টা এবং আন্তরিক সহযোগিতার প্রয়োজন। প্রকৃত কৃষকরা যাতে কোনো ভোগান্তি ছাড়াই এই কার্ডের সুবিধা গ্রহণ করতে পারেন, সেই লক্ষ্য নিয়েই মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল