রাজবাড়ী মেইল
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

যশোরে যাচ্ছিল ট্রাকটি, দৌলতদিয়ায় ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীর পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, সন্তানের ভরণপোষণ দেবে রাষ্ট্র

রাজবাড়ীতে নৌকাবাইচে দুই নৌকার সংঘর্ষ, নৌকাডুবি ও হামলায় আহত ২০

রাজবাড়ীতে কলেজছাত্র হত্যা, গ্রেপ্তার ৪; আসামিদের বাড়ি-ঘরে ভাঙচুর ও আগুন

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুটি ফেরিঘাট বন্ধ, ঘাট স্বল্পতায় গাড়ির দীর্ঘ লাইন

রাজবাড়ীতে নিখোঁজের তিন দিন পর কলেজ ছাত্রের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় চাঁদা না পেয়ে প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, বিএনপি নেতা গ্রেপ্তার

জরাজীর্ণ ঘরে তিন সন্তান নিয়ে বিধবা ফুলজান বিবির মানবেতর জীবনযাপন

মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন ফুলজান বিবি (৮২)। সামান্য ঝড়-বৃষ্টিতে ওই জরাজীর্ণ ঘরে দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েন তিনি। এ বিড়ম্বনা থেকে রক্ষা পেতে সরকারের কাছে একটি ঘর চেয়েছেন তিনি। উপজেলা প্রশাসন থেকে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় আনার কথা জানিয়েছে। 

ফুলজান গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রিয়াজ উদ্দিন পাড়া এলাকার মৃত গিরানি শেখের স্ত্রী। প্রায় দুই যুগ আগে তাঁর স্বামী মারা গেছেন। তাঁর এক ছেলে বুদ্ধি প্রতিবন্ধী নুর ইসলাম (৩২) শ্রমিকের কাজ করেন। ঘরটিতে মা, ছেলে, মেয়ে ও নাতনি নিয়ে তারা বসবাস করেন।

সরেজমিন মঙ্গলবার (১৪ জুলাই) রিয়াজ উদ্দিন পাড়া গিয়ে দেখা যায়, ছোট্ট একটি টিনের ঝুপড়ি ঘরের ভাঙা চকিতে অসহায়ভাবে শুয়ে আছেন বৃদ্ধা ফুলজান বিবি। ঘরে বেড়া নেই বললেই চলে। ঘরটিতে ভাঙাচোড়া টিন দিয়ে কোনমতে আটকানো আছে। রোদ-বৃষ্টি খুব সহজেই ঘরে প্রবেশ করে। ব্রেইন স্ট্রোক ও বয়সের ভারে ন্যুব্জ ফুলজান বিবি কিছুই বুঝতে পারে না। তার মেয়ে ও নাততি প্রতিদিনের মতো সকালেই ভিক্ষা করতে বেরিয়ে যায়। ফুলজান দু-একটি কথা বলেন, তাও অস্পষ্ট।

ফুলজানের ছেলে নুর ইসলাম বলেন, তিনি অসুস্থ, গরিব মানুষ। কোনরকম বিভিন্ন চায়ের দোকান ও অন্যান্য স্থানে শ্রমিকের কাজ করে বোন, ভাগ্নি ও মাকে নিয়ে জরাজীর্ণ ঘরে একটি চৌকিতে থাকেন। তিনি এখনও বিবাহ করেননি। সামান্য আয়ে সংসার চালানো কষ্ট হয়। এর মধ্যে মা ফুলজান বিবির ও বোন-ভাগ্নির ভরণপোষণ তিনিই চালান। তাঁর থাকার ঘরটিও জরাজীর্ণ। ভাত জোগাড় করাই যেখানে কঠিন, সেখানে ঘর করে দেবেন কে? 

নুর ইসলাম আরও বলেন, তাঁর মা বয়স্ক ভাতা পাননা। তাঁদের নিজের আড়াই শতাংশ জমি আছে। সরকার থেকে ওই জমিতে একটি ঘর করে দিলে বৃদ্ধ মাকে নিয়ে একটু শান্তিতে থাকতে পারতেন। তাই মায়ের জন্য একটি ঘর চেয়েছেন নুর ইসলাম।

স্থানীয় বাসিন্দা, স্কুল শিক্ষক মো. জাহিদুল ইসলাম বলেন, দরিদ্র বৃদ্ধ ফুলজান বিবি খুবই মানবেতর জীবনযাপন করছেন। তাঁর অসুস্থ ছেলে তাঁকে খুব কষ্টে ভরণপোষণ দেন। সরকারিভাবে একটি ঘর দিলে তাঁদের খুব উপকার হতো।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, আমি বিষয়টি জানার পর বুধবার সরেজমিন পরিদর্শন করে মানবেতর জীবন যাপনের অবস্থা দেখেছি এবং শুনেছি তারা ভিক্ষা করেন। এ বিষয়ে  তাদের আর্থিক সহযোগিতা করাসহ ভিক্ষুক পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁদের জরাজীর্ণ ঘরটি মেরামত বা সংস্কার করা সহ তাঁকে সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জরাজীর্ণ ঘরে তিন সন্তান নিয়ে বিধবা ফুলজান বিবির মানবেতর জীবনযাপন

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল