রাজবাড়ী মেইল
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬

ঈদের ছুটিতে ছুটছে ঘরমুখো মানুষ, দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী গাড়ির চাপ

প্রাথমিক শিক্ষা পদকে আবারও রাজবাড়ীর সেরা শিক্ষক নির্বাচিত হলেন বন্ধুসভার দুই বন্ধু

নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান ও তাঁর বন্ধুর ওপর হামলা মানে ‘সংস্কৃতির ওপর হামলা’

রাজবাড়ীতে বন্ধুসভার উদ্যোগ; 'রামিসার খুনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই'

ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন রাজবাড়ীর এসপি

রাজবাড়ীতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার ওসি উত্তম ঘোষ

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

ফরিদপুর আঞ্চলিক পর্যায়ে দাবায় চ্যাম্পিয়ন গোয়ালন্দের কাশফিয়াতুল জান্নাত

ফরিদপুর আঞ্চলিক পর্যায়ে দাবায় চ্যাম্পিয়ন গোয়ালন্দের কাশফিয়াতুল জান্নাত

প্রাথমিক শিক্ষা পদকে আবারও রাজবাড়ীর সেরা শিক্ষক নির্বাচিত হলেন বন্ধুসভার দুই বন্ধু

প্রাথমিক শিক্ষা পদকে আবারও রাজবাড়ীর সেরা শিক্ষক নির্বাচিত হলেন বন্ধুসভার দুই বন্ধু

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এ রাজবাড়ী জেলা পর্যায়ে আবারও সেরা দুই শিক্ষক নির্বাচিত হয়েছেন প্রথম আলো রাজবাড়ীর গোয়ালন্দ বন্ধুসভার দুই বন্ধু। প্রাথমকি শিক্ষা পদক কমিটি কর্তৃক যাচাই বাছাই শেষে শিক্ষা পদক কমিটির সভাপতি জেলা প্রশাসক আফরোজা পারভীন ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান স্বাক্ষরিত পত্রে ফলাফল ঘোষণা করা হয়।  

গত ২০ মে ফলাফলপত্রে স্বাক্ষর করলেও পরদিন ২১ মে আনুষ্ঠানিকভাবে ফলাফল জানানো হয়। এতে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, পুরুষ (সরকারি প্রাথমিক বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন গোয়ালন্দের উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, মহিলা (সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরীক্ষণ বিদ্যালয়, পিটিআই) নির্বাচিত হয়েছেন গোয়ালন্দের দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ইতি। 

এদের মধ্যে মুহাম্মদ বাবর আলী জেলা পর্যায়ে এর আগে ২০২৪ সালে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, পুরুষ নির্বাচিত হন। তিনি প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য। এছাড়া নাসরিন আক্তার ইতি এর আগে জেলা পর্যায়ে ২০২২ সালে এবং ২০২৪ সালেও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, মহিলা নির্বাচিত হন। তিনি প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য। বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় যাছাই-বাছাইয়ের জন্য তাঁদেরকে আগামী ৩ জুন বিভাগীয় কমিশনার, ঢাকার কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য জানানো হয়েছে।  

প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক শফিক মÐল বলেন, যা কিছু ভালো, তার সাথেই প্রথম আলো। প্রথম আলো বন্ধুসভার দুজন সম্মানিত সদস্য জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় বন্ধুসভার পক্ষ থেকে তাঁদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। 

এছাড়া ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, মহিলা নির্বাচিত হয়েছেন রাজবাড়ী শহরের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আখতার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, পুরুষ নির্বাচিত হয়েছেন রাজবাড়ী সদর উপজেলার মূলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইলিয়াস মিঞা। 

শ্রেষ্ঠকাব শিক্ষক নির্বাচিত হয়েছেন (পুরুষ), জেলার পাংশার পিপুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম, শ্রেষ্ঠকাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরজিনা খাতুন। শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মো. শফিকুল ইসলাম এবং শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন রাজবাড়ী সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসাইন। জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান, জেলার শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে সদর উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

প্রাথমিক শিক্ষা পদকে আবারও রাজবাড়ীর সেরা শিক্ষক নির্বাচিত হলেন বন্ধুসভার দুই বন্ধু

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল