Rajbarimail.com
ঢাকা, বুধবার , ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ
  8. ভিন্ন স্বাদের খবর
  9. আলোচিত খবর

রাজবাড়ীতে তেল নিয়ে পালানোর চেষ্টা; কর্মচারীকে চাপা দিয়ে হত্যায় চালকসহ গাড়ি মালিক গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় করিম ফিলিং ষ্টেশন নামক একটি তেল পাম্পের সামনে ব্যক্তিগত জিপ গাড়ির চাপায় রিপন সাহা (৩০) নামের এক পাম্পের কর্মচারী নিহত হয়েছেন। রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহা পাড়ার পবিত্র সাহার ছেলে। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোররাত সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় পুলিশ শুক্রবার বিকেলে সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গাড়ি জব্দসহ মালিক আবুল হাসেম সুজনকে (৫৫) গ্রেপ্তার করেছে। আবুল হাসেম সুজন সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের মৃত জনাব আলী মিয়ার ছেলে। তিনি রাজবাড়ী জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এবং জেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন। পেশায় একজন প্রথম শ্রেণির ঠিকাদার। তবে ২০১৯ সালে তিনি সাংবাদিক সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ করেন। এছাড়া পুলিশ গাড়ি চালক কামাল হোসেনকেও (৪৩) সদর উপজেলার বানিবহ নিজপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করেছে। সে নিজপাড়া গ্রামের আক্তার সরদারের ছেলে।

গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর করিম ফিলিং ষ্টেশনের কর্মচারীরা জানান, শুক্রবার ভোররাতের দিকে একটি কালো রঙের জিপ গাড়ি এসে পাম্প থেকে ৫ হাজার টাকার তেল নেয়। টাকা না দিয়ে তারা চলে যেতে থাকলে শ্রমিক রিপন সাহা বাধা দিলে তাকে চাপা দিয়েই দ্রুত চালক পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শ্রমিক রিপন সাহার মৃত্যু হয়।

ষ্টেশনের সিসিটিভির ফুটেজে দেখে যায়, ভোররাত সাড়ে চারটার দিকে কালো রঙের ল্যান্ড ক্রুজার জিপ গাড়ি (ঢাকা মেট্রো ঘ-১৩-৩৪৭৬) পাম্পে এসে তেল নেয়। গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন কর্মচারী রিপন সাহা ও গাড়ি মালিক আবুল হাসেম সুজন। কিছুক্ষণ অবস্থানের পর আবুল হাসেম গাড়িতে উঠে বসেন। এরপর গাড়িটি টান দিলে সঙ্গে সঙ্গে রিপনও দৌড় দেন। এ সময় তাকে চাপা দিয়েই গাড়িটি চলে যায়।

রাজবাড়ীর আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ভোরারতের দিকে গোয়ালন্দ মোড় করিম ফিলিং ষ্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে কালো রঙের জিপ গাড়িটি চলে যাচ্ছিল। টাকার জন্য রিপনও পিছু নিয়ে দৌড় দিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক পর্যন্ত যান। পাম্পের আরেক কর্মচারী জাকির হোসেন তাদের পিছনে দৌড় দেন। তিনি ঢাকা-খুলনা মহাসড়ক পর্যন্ত গিয়ে দেখেন রিপনের মাথা ও মুখ থেতলানো মরদেহ মহাসড়কে পড়ে আছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির এক বাড়ি থেকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আবুল হাসেম সুজনকে একটি বিদেশী ৭.৬৫ এম এম পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে। কয়েক মাস পর তিনি জামিনে বের হন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ শুক্রবার বিকেলের দিকে অভিযান চালিয়ে সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে কালো রঙের জিপ গাড়িটি জব্দ করে। পরে বাড়ি থেকে গাড়ি মালিক আবুল হাসেম সুজন এবং বানিবহ নিজপাড়া গ্রাম থেকে চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে থানা হেফাজতে রাখা রয়েছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজবাড়ীতে মন্দিরের গেট নির্মাণে বাধা, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধু লাঞ্ছিতের অভিযোগ

রাজবাড়ী-২; বহিস্কারের পর জামানত হারালেন সাবেক এমপি নাসিরুল হক

রাজবাড়ী-২ আসনে সর্বোচ্চ ভোট পেয়ে নতুন ইতিগাস গড়লেন হারুন-অর-রশিদ

রাজবাড়ী-১ আসনে অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীতে ভোট কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জমাদি

ভোট দিতে চারদিনের ছুটতে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ, দৌলতদিয়া ঘাটে ভিড় 

রাজবাড়ী-২ বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে তিন উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়

রাজবাড়ী-২ আসনে বিএনপির হারুন-অর-রশিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

গোয়ালন্দে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তরুণের

‘চাঁদাবাজদের মানুষ আর ভোট দিবে না’- জামায়াতে ইসলামী প্রার্থী নূরুল ইসলাম

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাত্যয় ঘটলে এ অঞ্চলের মানুষ বসে থাকবে না, আগুন জ্বলবে —আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম