Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. শিক্ষা
  5. ধর্ম ও জীবন

শোক সংবাদ; রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ জানুয়ারি ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, ঢাকা শিক্ষা বোর্ডের পরিদর্শক ও নিরিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ (৫২) ষ্ট্রোক জনিত কারনে মৃত্যু বরণ করেছেন। শনিবার বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের ৩নম্বর বেড়াডাঙ্গা তার নিজ বাসায় হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। এ সময় পরিবারসহ স্বজনরা দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত্যু ঘোষণা করেন।

আবুল কালাম আজাদ ২৪তম বিসিএস কর্মকর্তা হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডের পরিদর্শক ও নিরিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ছিলেন। পরে তিনি রাজবাড়ী সরকারি কলেজে বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধাম গ্রামের মো. মনসুর আলীর সন্তান। পরিবারে তাঁর স্ত্রী মোছা. শিখা খাতুন এবং আদিব ও নাজিব নামের দুটি ছেলে সন্তান রয়েছে।

শনিবার বাদ আসর রাজবাড়ী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে তাঁর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বাদ মাগরিব তার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা এবং বাদ এশা শহরের বেড়াডাঙ্গা এলাকায় তৃতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে শহরের ভবানীপুর কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রয়াত সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগ, দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি শাহিনকে কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে তেল নিয়ে পালানোর চেষ্টা; কর্মচারীকে চাপা দিয়ে হত্যায় চালকসহ গাড়ি মালিক গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মায় কুমির: দেখতে ভিড় করছেন মানুষ, সতর্কতায় বনবিভাগ

রাজবাড়ীর পাংশায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে দেখা মিললো কুমির, আতঙ্কে পদ্মা পাড়ের বাসিন্দারা

রাজবাড়ীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে: বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও ওয়াকি-টকিসহ বিএনপি নেতা মশিউল আজম সহযোগীসহ গ্রেপ্তার

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: এতিমখানার শিক্ষার্থীসহ আরো ১২০জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ

শোক সংবাদ; রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার