Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

রাজবাড়ীতে ২৬ কেজির পদ্মার পাঙ্গাশ বিক্রি হলো ৬৮ হাজার টাকায়

রাজবাড়ী মেইল ডেস্ক
২ নভেম্বর ২০২৫, ৮:২১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে প্রায় ২৬ কেজি ওজনের একটি বড় পাঙ্গাশ মাছ নিলামে বিক্রি হয়েছে ৬৮ হাজার টাকায়। জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে আজ রোববার সকালে পাঙ্গাশ মাছটি স্থানীয় ব্যবসায়ী শাহজাহান শেখ কিনেন। তিনি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরি ঘাটের তাঁর মৎস্য আড়তে মাছটি রেখে দিয়েছেন।

এর আগে রোববার ভোররাতের দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে বাহির চর ছাত্তার মেম্বার পাড়ার কলাবাগান এলাকায় পদ্মা নদীতে স্থানীয় জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাট মাছ বাজারের আড়তদার হালিম সরদারের আড়ত ঘর থেকে শাহজাহান শেখ নিলামে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে কিনেন।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, শনিবার দিবাগত মধ্যরাতে পদ্মা নদীতে মাছ শিকারে বের দৌলতদিয়া ফকির পাড়ার জেলে সোনাই হালদার ও তার দল। রাত শেষের দিকে আসলেও মাছ না পেয়ে তারা অনেকটা হতাশ হয়ে জাল গুটিয়ে বাড়ি ফেরার পরিকল্পনা করছিলেন। কিছুক্ষণ অপেক্ষার পর জালে ঝাঁকি দিলে বুঝতে পারেন বড় কোন মাছ আটকা পড়েছে। পরে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখতে পান বিশাল আকারের এক পাঙ্গাশ। ভোরের আলো উঠতে না উঠতেই পাঙ্গাশটি নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট বাজারে। ওজন দিয়ে দেখতে পান প্রায় ২৬ কেজি ২০০ গ্রাম হয়েছে। বিক্রির জন্য বাজারের হালিম সরদারের আড়ত ঘরে তোলা হয়। এ সময় নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ কিনেন।

দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, প্রতিদিনের মতো আজও সকালে বাজারে মাছ কিনতে যাই। এ সময় হালিম সরদারের আড়ত ঘরে বিশাল আকারের এই পাঙ্গাশটি নিলামে তুললে আমিও শরিক হই। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৬৮ হাজার ১২০ টাকায় পাঙ্গাশটি কিনে নেই। এখন বিক্রির জন্য নিজের আড়ত ঘরে এনে রেখেছি। কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে লাভ পেলেই তিনি পাঙ্গাশটি বিক্রি করবেন।

শাহজাহান শেখ আরও বলেন, এই মৌসুমে ২৬ কেজির মতো পাঙ্গাশ মাছ হাতে গোনা এক-দুটি ধরা পড়েছে। এত বড় পাঙ্গাশ মাছ পেয়ে জেলেরা যেমন খুশি হয়েছেন। ব্যবসায়ী হিসেবে আমরাও অনেকটা খুশি হয়েছি। পাঙ্গাশটি বিক্রির জন্য নারায়নগঞ্জের বাসিন্দা, জাপান প্রবাসী এক ব্যক্তির সঙ্গে কথা চলছে। তিনি পাঙ্গাশটি কেনার আগ্রহ দেখিয়েছেন। দরদাম ঠিক হলে বিক্রি করে দিব।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রয়াত সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগ, দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি শাহিনকে কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে তেল নিয়ে পালানোর চেষ্টা; কর্মচারীকে চাপা দিয়ে হত্যায় চালকসহ গাড়ি মালিক গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মায় কুমির: দেখতে ভিড় করছেন মানুষ, সতর্কতায় বনবিভাগ

রাজবাড়ীর পাংশায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে দেখা মিললো কুমির, আতঙ্কে পদ্মা পাড়ের বাসিন্দারা

রাজবাড়ীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে: বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও ওয়াকি-টকিসহ বিএনপি নেতা মশিউল আজম সহযোগীসহ গ্রেপ্তার

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: এতিমখানার শিক্ষার্থীসহ আরো ১২০জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ

শোক সংবাদ; রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার