রাজবাড়ী মেইল
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬

রাজবাড়ীর বরাটে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন ওয়াসফি ওয়ারিয়র্স

গোয়ালন্দ মহাসড়কে উপজেলা প্রশাসনের অভিযান, জরিমানা ৬ হাজার টাকা

দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযানে ৬ বোতল দেশীয় মদসহ গ্রেপ্তার ১

হরিজনদের স্থায়ী বাসস্থান, বাড়বে বেতন, মন্দির সংস্কারে দেড় লাখ টাকা: রাজবাড়ীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী

৮০ লাখ থেকে এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে গেছে: রাজবাড়ীতে তিতুমীর

রাজবাড়ীতে পিয়ারুল হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

সবার অংশগ্রহণে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ব: রাশেদ আল মাহমুদ তিতুমীর

দৌলতদিয়ায় অবৈধ চিকিৎসার বিরুদ্ধে অভিযান; দুই পল্লী চিকিৎসককে জরিমানা-জেল

রাজবাড়ীর মরা পদ্মা নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঈন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পানিতে ডুবে তানভির নামে ৫ বছর বয়সী একটি শিশু মারা গেছে। নিহত তানভির দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড তমিজ উদ্দিন মৃধা পাড়ার ফারুক মোল্লার ছেলে। 

বুধবার বিকেল চারটার দিকে পাশ্ববর্তী সৈদাল পাড়ার পাশে মরা পদ্মা নদী হতে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির মা সুমী খাতুন গত কয়েকদিন আগে সৈদাল পাড়ায় তার নানা মধু মোল্লার বাড়িতে শিশু তানভিরকে নিয়ে বেড়াতে এসে অবস্হান করছিলেন।

শিশুটির মা সুমী খাতুন আহাজারি করতে করতে বলেন, দুপুর দুইটার দিকে তানভির আমাকে পানি আনার কথা বলে ঘর হতে বের। আমি তখন বিষয়টি বুঝে উঠতে পারিনি। এরপর সে ফিরে না আসলে সবাই মিলে বাড়ির আশপাশে খোঁজাখুজি শুরু করি। কিন্তু না পেয়ে বাড়ির পাশে মরা পদ্মা নদীতে গিয়ে দেখি নদীর পাড়ে ছোট্ট গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে সে উপর হয়ে পড়ে আছে।

স্হানীয় মনজু মোল্লা জানান, তারা বিকেলে শিশু তানভিরকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান, পানিতে পড়ে নিহত শিশুটির মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু দায়ের করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

রাজবাড়ীর মরা পদ্মা নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

মঈন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পানিতে ডুবে তানভির নামে ৫ বছর বয়সী একটি শিশু মারা গেছে। নিহত তানভির দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড তমিজ উদ্দিন মৃধা পাড়ার ফারুক মোল্লার ছেলে। 

বুধবার বিকেল চারটার দিকে পাশ্ববর্তী সৈদাল পাড়ার পাশে মরা পদ্মা নদী হতে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির মা সুমী খাতুন গত কয়েকদিন আগে সৈদাল পাড়ায় তার নানা মধু মোল্লার বাড়িতে শিশু তানভিরকে নিয়ে বেড়াতে এসে অবস্হান করছিলেন।

শিশুটির মা সুমী খাতুন আহাজারি করতে করতে বলেন, দুপুর দুইটার দিকে তানভির আমাকে পানি আনার কথা বলে ঘর হতে বের। আমি তখন বিষয়টি বুঝে উঠতে পারিনি। এরপর সে ফিরে না আসলে সবাই মিলে বাড়ির আশপাশে খোঁজাখুজি শুরু করি। কিন্তু না পেয়ে বাড়ির পাশে মরা পদ্মা নদীতে গিয়ে দেখি নদীর পাড়ে ছোট্ট গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে সে উপর হয়ে পড়ে আছে।

স্হানীয় মনজু মোল্লা জানান, তারা বিকেলে শিশু তানভিরকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান, পানিতে পড়ে নিহত শিশুটির মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু দায়ের করা হবে।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল