প্রিন্ট এর তারিখ : ১২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬
রাজবাড়ীর মরা পদ্মা নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু
||
মঈন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পানিতে ডুবে তানভির নামে ৫ বছর বয়সী একটি শিশু মারা গেছে। নিহত তানভির দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড তমিজ উদ্দিন মৃধা পাড়ার ফারুক মোল্লার ছেলে। বুধবার বিকেল চারটার দিকে পাশ্ববর্তী সৈদাল পাড়ার পাশে মরা পদ্মা নদী হতে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির মা সুমী খাতুন গত কয়েকদিন আগে সৈদাল পাড়ায় তার নানা মধু মোল্লার বাড়িতে শিশু তানভিরকে নিয়ে বেড়াতে এসে অবস্হান করছিলেন।শিশুটির মা সুমী খাতুন আহাজারি করতে করতে বলেন, দুপুর দুইটার দিকে তানভির আমাকে পানি আনার কথা বলে ঘর হতে বের। আমি তখন বিষয়টি বুঝে উঠতে পারিনি। এরপর সে ফিরে না আসলে সবাই মিলে বাড়ির আশপাশে খোঁজাখুজি শুরু করি। কিন্তু না পেয়ে বাড়ির পাশে মরা পদ্মা নদীতে গিয়ে দেখি নদীর পাড়ে ছোট্ট গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে সে উপর হয়ে পড়ে আছে।স্হানীয় মনজু মোল্লা জানান, তারা বিকেলে শিশু তানভিরকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান, পানিতে পড়ে নিহত শিশুটির মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু দায়ের করা হবে।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল