নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: বৈরী আবহাওয়ায় বুধবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে দুই দফায় প্রায় তিন ঘন্টা ফেরি বন্ধ ছিল। এ সময় উভয় ঘাটে নদী পাড়ি দিতে আসা বেশকিছু যানবাহন আটকা পড়ে। এতে বাড়তি ভোগান্তিতে পড়েন চালক সহ যাত্রী সাধারণ। এই রুটে ছোট-বড় ১০টি ফেরি চালু রয়েছে।
একই কারনে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে প্রায় পাঁচ ঘন্টা লঞ্চ চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত লঞ্চ বন্ধ থাকায় নদী পাড়ি দিতে আসা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এই রুটে ছোট-বড় ১৬টি লঞ্চ চালু রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, বুধবার সকাল ৬টা থেকে বৃষ্টির সাথে প্রচন্ড কালবৈশাখী ঝড়ো বাতাস দেখা দিলে পদ্মা নদী উত্তাল হয়ে উঠে। এ সময় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে ৬টা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরি সহ লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এ সময় পাটুরিয়া প্রান্তে ৪ নম্বর ঘাটে রো রো (বড়) ফেরি ভাষা সৈনিক গোলাম মাওলা, ৫ নম্বর ঘাটে রো রো ফেরি খান জাহান আলী, ইউটিলিটি (ছোট) ফেরি বনলতা নোঙর করে থাকে। দৌলতদিয়া প্রান্তে ৩ নম্বর ঘাটে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, কেটাইপ (মাঝারি) ফেরি ক্যামেলিয়া, ৪ নম্বর ঘাটে রো রো ফেরি শাহ মখদুম, ৭ নম্বর ঘাটে রো রো ফেরি কেরামত আলী ও কেটাইপ ফেরি বাইগার নোঙর করে থাকে। নোঙরে থাকা অধিকাংশ ফেরি যানবাহন বোঝাই করে অপেক্ষায় ছিল। প্রায় এক ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে ৭টার দিকে ফেরি চালু হয়।
এদিকে প্রায় ত্রিশ মিনিট পর আবার বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস শুরু হলে নদীপথ উত্তাল হয়ে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ সাড়ে ৭টা থেকে ফেরিসহ নৌযান বন্ধ করে দেয়। প্রায় দুই ঘন্টা বন্ধের পর পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল সাড়ে ৯টার দিকে পুনরায় ফেরি চালু হয়। দুই দফায় প্রায় তিন ঘন্টা ফেরি বন্ধ থাকায় যানবাহন পারাপার ব্যাহত হয়। নদী পাড়ি দিতে আসা বেশ কিছু যানবাহন উভয় ঘাটে আটকা পড়ে। চালকদের সাথে যাত্রী সাধারণ বাড়তি ভোগান্তিতে পড়েন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ ভূঁইয়া বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে দুই দফায় প্রচন্ড ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি দেখা দেয়। এমন পরিস্থিতিতে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দুই দফায় প্রায় তিন ঘন্টা ফেরি বন্ধ রাখা হয়। বর্তমানে এই নৌপথে ছোট-বড় মিলে ১০টি ফেরি চলাচল করছে। এ সময় আটকা পড়া যানবাহন স্বাভাবিক গতিতে নদী পাড়ি দিচ্ছে।
এদিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিøউটিএ) আরিচা কার্যালয়ের ট্রাফিক সুপার ভাইজার শিমুল ইসলাম বলেন, কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারনে সকাল সাড়ে ৬টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করা হয়। প্রায় পাঁচ ঘন্টা বন্ধের পর বেলা সাড়ে ১১টার দিকে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চালু হয়। দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৬টি লঞ্চ চালু রয়েছে।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন