Rajbarimail.com
ঢাকা, বুধবার , ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. ধর্ম ও জীবন

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ী গোয়ালন্দ বাজার ষ্টেশন এলাকায় কুষ্টিয়ার পোড়াদহগামী শাটল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টায় মো. রফিকুল ইসলাম নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ বাজার রেল ক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত মোঃ রফিকুল ইসলাম (৪০) গোয়ালন্দ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকার মৃত শামচু মিয়ার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়ার পোড়াদাহগামী শাটল ট্রেন গোয়ালন্দ বাজার রেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় ওই যুবক চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে এবং দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হওয়ায় বিকেল ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ায় সে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। রফিকুল ইসলামের তিনটি ছেলে সন্তান রয়েছে। মানসিক অসুস্থতার কারণেই আত্মহত্যার উদ্দেশ্যে সে ট্রেনের নিচে ঝাঁপ দেয়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শরীফ ইসলাম বলেন, ট্রেন দুর্ঘটনায় দুই পা বিচ্ছিন্ন ওই যুবককে সকাল ৮টার দিকে আমাদের হাসপাতালে আনা হয়। এ সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।

গোয়ালন্দ ঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছিলাম। পরে সেখান থেকে তাকে ফরিদপুর পাঠানো হয় বলে জানতে পারি।’

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজবাড়ীতে মন্দিরের গেট নির্মাণে বাধা, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধু লাঞ্ছিতের অভিযোগ

রাজবাড়ী-২; বহিস্কারের পর জামানত হারালেন সাবেক এমপি নাসিরুল হক

রাজবাড়ী-২ আসনে সর্বোচ্চ ভোট পেয়ে নতুন ইতিগাস গড়লেন হারুন-অর-রশিদ

রাজবাড়ী-১ আসনে অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীতে ভোট কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জমাদি

ভোট দিতে চারদিনের ছুটতে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ, দৌলতদিয়া ঘাটে ভিড় 

রাজবাড়ী-২ বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে তিন উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়

রাজবাড়ী-২ আসনে বিএনপির হারুন-অর-রশিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

গোয়ালন্দে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তরুণের

‘চাঁদাবাজদের মানুষ আর ভোট দিবে না’- জামায়াতে ইসলামী প্রার্থী নূরুল ইসলাম

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাত্যয় ঘটলে এ অঞ্চলের মানুষ বসে থাকবে না, আগুন জ্বলবে —আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম