Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. ধর্ম ও জীবন

রাজবাড়ীতে শিশু-কিশোর অধিকার পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ

রাজবাড়ী মেইল ডেস্ক
৪ জানুয়ারি ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ “শিক্ষা-শিল্পে গড়ব দেশ, হবে মানবিক বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে শিশু-কিশোর অধিকার পরিষদের উদ্যোগে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী শিশু-কিশোর অধিকার পরিষদের সভাপতি লিটন মাহমুদ, সহ-সভাপতি শিব্বির মোল্লা সোহেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কাশেম হোসেন, সাংগঠনিক সম্পাদক কোরবান হোসেন, কোষাধ্যক্ষ মো. জিহাদুর রহমান, শিশু শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সুরাইয়া রহমান এবং কার্যনির্বাহী সদস্য মো. আওয়াল মোল্লা ও রাসেল মৌলিক।এছাড়াও উপস্থিত ছিলেন মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সমাজসেবক আবুল ফয়েজ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ খন্দকার।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই তাদের এই মানবিক উদ্যোগ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রয়াত সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগ, দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি শাহিনকে কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে তেল নিয়ে পালানোর চেষ্টা; কর্মচারীকে চাপা দিয়ে হত্যায় চালকসহ গাড়ি মালিক গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মায় কুমির: দেখতে ভিড় করছেন মানুষ, সতর্কতায় বনবিভাগ

রাজবাড়ীর পাংশায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে দেখা মিললো কুমির, আতঙ্কে পদ্মা পাড়ের বাসিন্দারা

রাজবাড়ীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে: বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও ওয়াকি-টকিসহ বিএনপি নেতা মশিউল আজম সহযোগীসহ গ্রেপ্তার

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: এতিমখানার শিক্ষার্থীসহ আরো ১২০জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ

শোক সংবাদ; রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার