Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. ধর্ম ও জীবন

গোয়ালন্দে হোসাইন ডিউরেবল পলিমারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

রাজবাড়ী মেইল ডেস্ক
৪ জানুয়ারি ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ

Link Copied!

মইন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দের বিভিন্ন স্থানে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার জমিদার ব্রিজ সংলগ্ন  হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেড এর উদ্যোগে উপজেলার উজানচর, দৌলতদিয়া সহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তিন শতাধিক দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এ সময় হোসাইন ডিউরেবল পলিমার লিঃ এর জেনারেল ম্যানেজার মো. সেলিম শেখ, ম্যানেজার মো. সুলতান মোল্লা সহ হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সৌদি প্রবাসী ও হোসাইন ডিউরেবল পলিমার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসাইন মুঠোফোনে জানান, চেষ্টা করছি প্রকৃত শীতার্তদের পাশে দাঁড়াতে। সমাজের বিত্তবান মানুষদের এই শৈত্যপ্রবাহে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। তিনি আরও জানান, প্রতি বছরই আমাদের সংগঠন থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেস্টা করি এবং ঈদ সহ বিভিন্ন সময় অসহায়দের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে থাকি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রয়াত সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগ, দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি শাহিনকে কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে তেল নিয়ে পালানোর চেষ্টা; কর্মচারীকে চাপা দিয়ে হত্যায় চালকসহ গাড়ি মালিক গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মায় কুমির: দেখতে ভিড় করছেন মানুষ, সতর্কতায় বনবিভাগ

রাজবাড়ীর পাংশায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে দেখা মিললো কুমির, আতঙ্কে পদ্মা পাড়ের বাসিন্দারা

রাজবাড়ীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে: বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও ওয়াকি-টকিসহ বিএনপি নেতা মশিউল আজম সহযোগীসহ গ্রেপ্তার

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: এতিমখানার শিক্ষার্থীসহ আরো ১২০জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ

শোক সংবাদ; রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার