Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

পাংশায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

রাজবাড়ী মেইল ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহরে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান অমৃত মন্ডল ওরফে সম্রাট (২৯) নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র সহ মো. সেলিম শেখ নামের তার এক সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, অমৃত মন্ডল ওরফে সম্রাট কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের অক্ষয় মন্ডলের ছেলে। আটককৃত সেলিম শেখ একই ইউনিয়নের বসা-কুষ্টিয়া গ্রামের ইসলাম শেখের ছেলে। অমৃত মন্ডল ওরফে সম্রাট নিজের নামে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে স্থানীয় সহ আশপাশ এলাকায় ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজি করতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তিনি আওয়ামী লীগ সরকারের সময় ভারতে পালিয়ে থেকেও তার বাহিনী দিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যেতেন। সম্প্রতি তিনি নিজ এলাকায় ফিরে এসে স্থানীয় হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকার শহীদ শেখ নামের এক বাড়িতে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) রাতে অমৃত মন্ডল ওরফে সম্রাট ও তার বাহিনীর সদস্যদের নিয়ে ওই বাড়িতে যান। এ সময় বাড়ির মালিক শহীদ শেখকে না পেয়ে তার ছেলেকে মারধর শুরু করে। এ সময় বাড়ির লোকজন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দিলে আশপাশের লোকজন জোটবদ্ধ হয়ে তাদেরকে ঘিরে ফেলে। পরে রাস্তায় তাদেরকে পেয়ে অমৃত মণ্ডল ও সেলিম শেখকে গণপিটুনি দেয়। অপর সহযোগীরা পালিয়ে যায়।

খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অমৃত মণ্ডল ওরফে সম্রাটকে মৃত ঘোষণা করেন। এর আগে স্থানীয় লোকজন একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগানসহ বসা-কুষ্টিয়া এলাকার সেলিম শেখকে পুলিশে সোপর্দ করে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম দুপুরে বলেন, বুধবার দিবাগত রাত ১১টার দিকে কলিমহর ইউপির হোসেনডাঙ্গা এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে সন্ত্রাসী অমৃত মন্ডল ওরফে সম্রাটের মৃত্যু হয়। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ সময় সম্রাটের সহযোগী সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগান সহ আটক করা হয়েছে। সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রয়াত সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগ, দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি শাহিনকে কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে তেল নিয়ে পালানোর চেষ্টা; কর্মচারীকে চাপা দিয়ে হত্যায় চালকসহ গাড়ি মালিক গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মায় কুমির: দেখতে ভিড় করছেন মানুষ, সতর্কতায় বনবিভাগ

রাজবাড়ীর পাংশায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে দেখা মিললো কুমির, আতঙ্কে পদ্মা পাড়ের বাসিন্দারা

রাজবাড়ীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে: বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও ওয়াকি-টকিসহ বিএনপি নেতা মশিউল আজম সহযোগীসহ গ্রেপ্তার

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: এতিমখানার শিক্ষার্থীসহ আরো ১২০জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ

শোক সংবাদ; রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার