Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. খেলাধুলা

তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোয়ালন্দ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৯ নভেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে কালুখালী উপজেলাকে ৩৯ রানে পরাজিত করে গোয়ালন্দ উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসন আয়োজিত শহীদ খুশি রেলওয়ে মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। টসে হেরে ব্যাটিংয়ে নেমে গোয়ালন্দ উপজেলা ৫ উইকেট হারিয়ে ১০ ওভারে ১৩২ রান সংগ্রহ করে। জবাবে কালুখালী উপজেলা নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৩ রানে থেমে যায়। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “তারুণ্যের ইতিবাচক শক্তিকে সমাজ ও রাষ্ট্রগঠনে কাজে লাগাতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও তরুণদের মাদকের ভয়াল থাবা থেকে দুরে রাখতেই এ আয়োজন।”

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের সঞ্চালনায় ফাইনাল খেলায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামসুল হক, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্যামল চন্দ্র বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, এনডিসি মকবুল হোসেন এবং কালুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, খেলোয়াড় ও দর্শকবৃন্দ। ফাইনাল খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মো. রেফাজুল ইসলাম রোমান ও সজিব। ধারাবিবরণীতে ছিলেন শেখ আলী আল মামুন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রয়াত সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগ, দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি শাহিনকে কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে তেল নিয়ে পালানোর চেষ্টা; কর্মচারীকে চাপা দিয়ে হত্যায় চালকসহ গাড়ি মালিক গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মায় কুমির: দেখতে ভিড় করছেন মানুষ, সতর্কতায় বনবিভাগ

রাজবাড়ীর পাংশায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে দেখা মিললো কুমির, আতঙ্কে পদ্মা পাড়ের বাসিন্দারা

রাজবাড়ীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে: বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও ওয়াকি-টকিসহ বিএনপি নেতা মশিউল আজম সহযোগীসহ গ্রেপ্তার

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: এতিমখানার শিক্ষার্থীসহ আরো ১২০জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ

শোক সংবাদ; রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার