Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. খেলাধুলা
  6. শিক্ষা

পাংশায় টিকিট কেটে নারী ফুটবল খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

রাজবাড়ী মেইল ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫, ১০:১৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় নারী ফুটবল খেলা দেখতে টিকিট কেটে মাঠে উপচে পড়া দর্শকের ভিড় জমেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টা থেকে উপজেলার সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরিষা বয়েজ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় নারী ফুটবল ম্যাচটি।

প্রবেশ টিকিটের মূল্য ছিল ৩০ টাকা। সেই টিকিট কেটে নারী-পুরুষসহ কয়েক হাজার দর্শক মাঠে ভিড় করেন খেলা উপভোগ করতে। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

ম্যাচে মুখোমুখি হয় বগুড়ার রক্সি ফুটবল একাডেমি ও রাঙ্গামাটির মাটিরাঙ্গা নারী ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ে দুই দল ২-২ গোলে সমতায় থাকায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত মাটিরাঙ্গা নারী ফুটবল একাডেমি ৫-৪ গোলে রক্সি একাডেমিকে পরাজিত করে শিরোপা অর্জন করে।

খেলা দেখতে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, পাংশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সরিষা বয়েজ ক্লাবের সভাপতি হারুন অর রশিদ কালাম বলেন, “আমরা নারী ফুটবলকে এগিয়ে নিতে নিয়মিতভাবে এমন টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছি। আজকের দর্শক সমাগম আমাদের আরও উৎসাহিত করেছে।”

ক্লাবের সাধারণ সম্পাদক বাচ্চু বিশ্বাস বলেন, “খেলা দেখতে কয়েক হাজার মানুষ মাঠে এসেছে। নারী ফুটবলে এমন আগ্রহ সত্যিই আনন্দের বিষয়।”

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নারী ফুটবলের প্রতি স্থানীয়দের আগ্রহ ও অংশগ্রহণে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রয়াত সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগ, দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি শাহিনকে কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে তেল নিয়ে পালানোর চেষ্টা; কর্মচারীকে চাপা দিয়ে হত্যায় চালকসহ গাড়ি মালিক গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মায় কুমির: দেখতে ভিড় করছেন মানুষ, সতর্কতায় বনবিভাগ

রাজবাড়ীর পাংশায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে দেখা মিললো কুমির, আতঙ্কে পদ্মা পাড়ের বাসিন্দারা

রাজবাড়ীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে: বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও ওয়াকি-টকিসহ বিএনপি নেতা মশিউল আজম সহযোগীসহ গ্রেপ্তার

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: এতিমখানার শিক্ষার্থীসহ আরো ১২০জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ

শোক সংবাদ; রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার