মঈনুল হক, রাজবাড়ীঃ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর কালুখালীতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী-২ আসনের (পাংশা-বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) উদ্যোগে জেলার কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।
সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্য বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।
অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক খন্দকার মশিউর রহমান চুন্নু, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রুমা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, জেলা ছাত্রদলের আহ্বায়ক রোমান সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ ছাড়া এ সময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে রাজবাড়ী জেলা বিএনপি এবং রাজবাড়ী-২ আসনের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা, সন্ত্রাস কিংবা অগ্নিসংযোগের অপচেষ্টা চালানো হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে।
সমাবেশে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন-অর-রশিদ বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে যায় তারা আর ফিরে আসে না। আপনাদের আপাও আর ফিরে আসবে না। যদি রাজবাড়ী-২ সংসদীয় আসন সহ জেলার কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন তাহলে তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া হবে।
কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, আমরা রাজবাড়ী-১ আসনের সদস্যের জনসভা থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য আশা করেছিলাম। কিন্তু তিনি তা দেননি। এখন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদের নির্দেশ মতো জেলার সর্বত্র আমরা নেতাকর্মীরা রাস্তায় অবস্থান করবো। যেখানে আওয়ামী ফ্যাসিস্ট বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে সেখানেই তাদেরকে প্রতিহত করা হবে।
জনসমাবেশে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে দলে দলে যোগ দেন। জনসমাবেশ মহা জনসমাবেশে রুপ নেই। কালুখালী রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ের মাঠ কানায় কানায় ভরে যায়। মাঠে জায়গা না হওয়ায় বহু নেতাকর্মী রাস্তায় অবস্থান নিতে বাধ্য হন।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন