রাজবাড়ী মেইল
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুর্বৃত্তদের হামলার ৯দিন পর হাসপাতালে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

যান্ত্রিক ত্রুটিতে প্রবল স্রোতে ভেসে গেল ১৮টি যানবাহন বোঝাই ফেরি, সাড়ে চার ঘন্টা পর উদ্ধার

রাজবাড়ীতে দিনব্যাপী আবৃত্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীতে দিনব্যাপী আবৃত্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী শহরের প্রধান কাপড় বাজারে ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধকে কেন্দ্র করে পুলিশের সামনে তাঁকে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্যানার হাতে নারী কর্মীদের নিয়ে দাঁড়িয়ে জাকিয়া সুলতানা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এর আগে ৩১ আগস্ট রাতে রাজবাড়ী সদর থানায় জাকিয়া সুলতানা বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা করেন। মামলার পর পুলিশ ওইদিন মধ্যরাতে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পরদিন ১ সেপ্টেম্বর সকালে আদালতে পাঠায়। আসামীরা ওইদিন বিকেলেই জামিনে বের হয়ে আসেন। এ ঘটনায় জাকিয়া সুলতানা ক্ষোভ প্রকাশ করেন।  

জাকিয়া সুলতানা বলেন, আমি একজন নারী উদ্যোক্তা। ২০০৫ সাল থেকে সততার সাথে ব্যবসা করছি। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অসহায় অসংখ্য নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। ‘আস্থা’ নামক প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা ও কারখানায় প্রায় চার হাজার কর্মী কাজ করেন। কাজের স্বীকৃতিস্বরুপ জেলা এবং বিভাগীয় পর্যায়ে জয়ীতা পুরষ্কারে ভূষিত হয়েছি। ২০১২ সাল থেকে রাজবাড়ী কাপড় বাজারে ব্যবসা পরিচালনা করে আসছি। আমার থেকে অনুপ্রাণিত হয়ে অনেক নারী কাপড় বাজারে কাজ করছেন। কিন্তু ২৯ আগষ্ট কাপড় বাজারে অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে করে আমার ওপর অন্যায় ও নির্যাতন চালানো হয়েছে। আরও একটি কষ্টের বিষয় ওইদিন থেকে এখন পর্যন্ত আমার ব্যবসা প্রতিষ্ঠানটি অন্যায়ভাবে বন্ধ করে রাখা হয়েছে।

জাকিয়া সুলতানা বলেন, আমার দোকানের সাবেক কর্মচারী শাহনাজ পারভীন বৃষ্টি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট গল্প বানিয়ে সোস্যাল মিডিয়ায় একজন নারী উদ্যোক্তার সম্মান ক্ষুণœ করেছে, প্রকাশ্যে মানহানি করেছে। তার বিুরদ্ধে তদন্তপূর্বক সঠিক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দায়িত্বে যারা ছিলেন, তাঁদের উপস্থিতিতে ও প্রত্যক্ষ ইন্ধনে কীভাবে একজন নারী উদ্যোক্তার গায়ে হাত তোলার মতো জঘন্য সাহস করা হলো? যে বা যারা শারীরিক নির্যাতন চালিয়েছে এবং এর মদদ দিয়েছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।  

এ সময় জাকিয়া সুলতানা ছাড়াও পান্না আক্তার, হাসিনা বেগম, আছিয়া খাতুন, শাহনাজ পারভীন, রিমি বেগম, শাবনুর বেগম, লিপি বেগম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ব্যবসায়ীক বিরোধের জেরে ২৩ আগষ্ট রাতে শহরের কাপড় বাজারে জাকিয়া সুলতানার ‘আস্থা পোশাক শিল্প’ নামক প্রতিষ্ঠানে সাবেক কর্মচারী শাহনাজ পারভীন বৃষ্টি কিছু বহিরাগত লোক নিয়ে তাঁর ওপর চড়াও হয়। প্রতিবাদে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের কাছে অভিযোগ করে বিচার না পেয়ে ২৯ আগষ্ট দুপুরে জাকিয়া সুলতানা তাঁর প্রতিষ্ঠানের নারী কর্মচারীদের নিয়ে কাপড় বাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় কিছু ব্যবসায়ী ও বহিরাগত পুলিশের উপস্থিতিতে তাঁকে লাঞ্ছিত করে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনা ও সমালোচনার সৃস্টি হয়। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল