মঈনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা এগারটায় জলাশয় নির্বাচন, পোনামাছ সংগ্রহ ও অবমুক্তকরণ কমিটি গোয়ালন্দের বাস্তবায়নে এ পোনা মাছ উপজেলা পরিষদ পুকুর সহ বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়। এতে এক লাখ টাকা বরাদ্দের মোট ৩৩৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল হুদা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলটের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুল হক, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, রাজবাড়ী জেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি হেলাল মাহমুদ সহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন