রাজবাড়ী মেইল
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১৪ মামলার আসামির

দৌলতদিয়া ঘাটে নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা, বসেছে হাইড্রোলিক ব্যারিয়ার’- নৌ-প্রতিমন্ত্রী

গোয়ালন্দে ভূমি অফিসে হয়রানি, সার বরাদ্দ, মাদকের বিস্তার, অবৈধ ড্রেজিং নিয়ে আইনশৃঙ্খলা সভায় উদ্বেগ প্রকাশ

সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

যশোরে যাচ্ছিল ট্রাকটি, দৌলতদিয়ায় ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীর পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, সন্তানের ভরণপোষণ দেবে রাষ্ট্র

রাজবাড়ীতে নৌকাবাইচে দুই নৌকার সংঘর্ষ, নৌকাডুবি ও হামলায় আহত ২০

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতের ঘটনায় মহিলা পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বাজারে প্রকাশ্য পথে মব সন্ত্রাসের মাধ্যমে নারীর ওপর অশ্লীল ভাষা প্রয়োগ এবং শারীরিক নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

মঙ্গলবার ১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সহসভাপতি শাহিনা সুলতানার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংঠনটির সদস্য ও সাবেক মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, মহিলা পরিষদের সদস্য আইনজীবী নাজমা খাতুন, সদস্য কৃষ্ণা চক্রবর্তী প্রমূখ।

সভায় বক্তারা গত ২৯ আগষ্ট প্রকাশ্য দিবালোকে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে মব সন্ত্রাসের মাধ্যমে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার ওপর অশ্লীল ভাষা প্রয়োগ এবং শারীরিক নির্যাতনের নিন্দা জানান। এ সময় তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

বক্তারা আরও বলেন, প্রকাশ্যে এভাবে একজন নারীকে নির্যাতন করা মানে গোটা নারী জাতির ওপর নির্যাতন করা হয়েছে। একজন মায়ের ওপর নির্যাতন করা হয়েছে। আমরা আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাইনা। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ দায়িত্ব পালন করতে দেখতে চাই।

এর আগে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে নির্যাতনের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি এবং অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে সোমবার (৩১ আগষ্ট) রাতে সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সাথে স্বাক্ষাত করে তাঁর কাছে স্মারকলিপি পেশ করা হয়। এ সময় প্রতিমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশকে নির্দেশনা প্রদান করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতের ঘটনায় মহিলা পরিষদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বাজারে প্রকাশ্য পথে মব সন্ত্রাসের মাধ্যমে নারীর ওপর অশ্লীল ভাষা প্রয়োগ এবং শারীরিক নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

মঙ্গলবার ১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সহসভাপতি শাহিনা সুলতানার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংঠনটির সদস্য ও সাবেক মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, মহিলা পরিষদের সদস্য আইনজীবী নাজমা খাতুন, সদস্য কৃষ্ণা চক্রবর্তী প্রমূখ।

সভায় বক্তারা গত ২৯ আগষ্ট প্রকাশ্য দিবালোকে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে মব সন্ত্রাসের মাধ্যমে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার ওপর অশ্লীল ভাষা প্রয়োগ এবং শারীরিক নির্যাতনের নিন্দা জানান। এ সময় তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

বক্তারা আরও বলেন, প্রকাশ্যে এভাবে একজন নারীকে নির্যাতন করা মানে গোটা নারী জাতির ওপর নির্যাতন করা হয়েছে। একজন মায়ের ওপর নির্যাতন করা হয়েছে। আমরা আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাইনা। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ দায়িত্ব পালন করতে দেখতে চাই।

এর আগে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে নির্যাতনের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি এবং অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে সোমবার (৩১ আগষ্ট) রাতে সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সাথে স্বাক্ষাত করে তাঁর কাছে স্মারকলিপি পেশ করা হয়। এ সময় প্রতিমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশকে নির্দেশনা প্রদান করেন।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল