রাজবাড়ী মেইল
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুর্বৃত্তদের হামলার ৯দিন পর হাসপাতালে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

যান্ত্রিক ত্রুটিতে প্রবল স্রোতে ভেসে গেল ১৮টি যানবাহন বোঝাই ফেরি, সাড়ে চার ঘন্টা পর উদ্ধার

রাজবাড়ীতে দিনব্যাপী আবৃত্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীতে ৮০০ পিস ইয়াবাবড়ি সহ মাদককারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাবড়ি সহ ফজলুল হক ওরফে ফজল মুন্সিকে (৪৫) গ্রেপ্তার করেছে। রোববার সন্ধ্যার দিকে ফজলুল হক মুন্সিকে গ্রেপ্তার করা হয়। সে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের বাশগ্রাম গ্রামের মৃত আজিজ মুন্সির ছেলে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারীর অভিযোগ রয়েছে। 

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ জুলাই) সন্ধ্যার আগে রাজবাড়ী জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল ফজলুল হকের বাড়িতে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে তাঁর শয়ন কক্ষের ড্রেসিং টেবিলের উপরের ড্রয়ারে তল্লাশিকালে ৮০০ পিস ইয়াবাবড়ি জব্দ করা হয়। এ সময় অভিযুক্ত ফজলুল হককে পুলিশ গ্রেপ্তার করে। 

এ ঘটনায় রোববার রাতেই জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুল হাসান বাদী হয়ে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। 

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফজলুল হক মুন্সির বাড়িতে অভিযান চালানো হয়। ফজলুল হক একজন চিহিৃত মাদক কারবারী ও সেবনকারী। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে ৮০০ পিস ইয়াবাবড়ি সহ আটকের পর রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সোমবার দুপুরে তাকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে ৮০০ পিস ইয়াবাবড়ি সহ মাদককারবারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাবড়ি সহ ফজলুল হক ওরফে ফজল মুন্সিকে (৪৫) গ্রেপ্তার করেছে। রোববার সন্ধ্যার দিকে ফজলুল হক মুন্সিকে গ্রেপ্তার করা হয়। সে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের বাশগ্রাম গ্রামের মৃত আজিজ মুন্সির ছেলে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারীর অভিযোগ রয়েছে। 

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ জুলাই) সন্ধ্যার আগে রাজবাড়ী জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল ফজলুল হকের বাড়িতে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে তাঁর শয়ন কক্ষের ড্রেসিং টেবিলের উপরের ড্রয়ারে তল্লাশিকালে ৮০০ পিস ইয়াবাবড়ি জব্দ করা হয়। এ সময় অভিযুক্ত ফজলুল হককে পুলিশ গ্রেপ্তার করে। 

এ ঘটনায় রোববার রাতেই জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুল হাসান বাদী হয়ে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। 

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফজলুল হক মুন্সির বাড়িতে অভিযান চালানো হয়। ফজলুল হক একজন চিহিৃত মাদক কারবারী ও সেবনকারী। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে ৮০০ পিস ইয়াবাবড়ি সহ আটকের পর রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সোমবার দুপুরে তাকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল