রাজবাড়ী মেইল
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুর্বৃত্তদের হামলার ৯দিন পর হাসপাতালে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

যান্ত্রিক ত্রুটিতে প্রবল স্রোতে ভেসে গেল ১৮টি যানবাহন বোঝাই ফেরি, সাড়ে চার ঘন্টা পর উদ্ধার

রাজবাড়ীতে দিনব্যাপী আবৃত্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার অভিযোগে ভুক্তভোগী গ্রাহকদের মানববন্ধন

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী প্রধান ডাকঘরে মেয়াদি সঞ্চয় হিসাবের নামে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমানতের টাকা দ্রুত ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী গ্রাহকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভুক্তভোগী গ্রাহকদের পক্ষে মো. জাকির হোসেন। এ সময় বক্তব্য রাখেন মো. সেলিম, শরীফ শেখ, রাবেয়া বেগম সহ আরো কয়েকজন ভুক্তভোগী। পরে মানববন্ধন শেষে বিক্ষোভ সহকারে গ্রাহকেরা ডাকঘরের সামনে এবং ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্যানার নিয়ে অবস্থান নেন। 

বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধা মেয়াদি সঞ্চয় হিসাব খুলে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে সাদা স্লিপের মাধ্যমে অন্তত ৬০ জনের বেশি গ্রাহকের কাছ থেকে প্রায় এক কোটি টাকা গ্রহণ করেন। কিন্তু সেই অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনা জানাজানির পর থেকেই অভিযুক্ত শিহাব মৃধা পলাতক রয়েছেন। তার বাড়ি সহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি বলে জানান তারা।

ভুক্তভোগীরা বলেন, বহু মানুষ তাদের সারা জীবনের সঞ্চয়, অবসর ভাতা ও কষ্টার্জিত অর্থ নিরাপদ বিনিয়োগের আশায় রাজবাড়ীর এই ডাকঘরে জমা করেছিলেন। কিন্তু এখন সেই টাকা ফেরত না পেয়ে তারা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই চিকিৎসা, সন্তানের পড়াশোনা ও সংসারের প্রয়োজনীয় খরচ চালাতে হিমশিম খাচ্ছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, এ ঘটনায় তৎকালীন পোস্টমাস্টার বিকাশ বিশ্বাসেরও সংশ্লিষ্টতা রয়েছে বলে আমরা মনে করছি। তাই কেবল একজনকে নয়, ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ সময় তারা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিচারের আওতায় আনা, আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আমানতের সম্পূর্ণ টাকা দ্রুত ফেরত দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, রাজবাড়ী প্রধান ডাকঘরের ‘লেটার রাইটার’ শিহাব মৃধার বিরুদ্ধে অন্তত ৬০ জনের বেশি গ্রাহকের প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্তে নামে ডাক বিভাগ। ইতোমধ্যে এ ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছ। বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোষ্টমাষ্টার শামীম আহমেদ বলেন, ভুক্তভোগী গ্রাহকরা বিক্ষোভ ও মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেন। এ সময় জেলা প্রশাসক আমাকে তলব করলে তাঁর সঙ্গে সাক্ষাত করি। জেলা প্রশাসক এ বিষয়ে সর্বশেষ অবস্থান নিয়ে খোঁজ খবর নেন।

তিনি বলেন, এ ঘটনায় গঠিত পৃথক তদন্ত কমিটির প্রতিবেদন এক-দুই দিনের মধ্যে জানা যাবে। আমরা এখনও লেটার রাইটার শিহাব মৃধার খোঁজ করে যাচ্ছি। তবে তাকে পাওয়া যাচ্ছে না। এ ছাড়া তাঁর একার পক্ষে এতবড় অপরাধ করা সম্ভব নয় বলে আমরাও মনে করছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। তবে আমরা গ্র্রাহকদের অর্থ ফিরিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার অভিযোগে ভুক্তভোগী গ্রাহকদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল