রাজবাড়ী মেইল
প্রকাশ : রোববার, ২৬ জুলাই ২০২৬

মারামারির ভিডিও ধারণ করায় রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধর

ফেরি থেকে লাফ দিয়ে পদ্মায় নিখোঁজ গৃহবধু, প্রায় পৌনে চার ঘন্টা পর কবিরপুর চর থেকে উদ্ধার

রাজবাড়ীতে গণ ভোটের রায়, জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণ হত্যার বিচারের দাবীতে শিবেরের বিক্ষোভ ও সমাবেশ

রাজবাড়ীতে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের মৃত্যু, জানা গেল ডেঙ্গু জ্বরে আক্তান্ত ছিলেন

রাজবাড়ীতে সাতদিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

রাজবাড়ীতে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের বিরুদ্ধে মানববন্ধন

ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’

রাজবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

রাজবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

ফেরি থেকে লাফ দিয়ে পদ্মায় নিখোঁজ গৃহবধু, প্রায় পৌনে চার ঘন্টা পর কবিরপুর চর থেকে উদ্ধার

ফেরি থেকে লাফ দিয়ে পদ্মায় নিখোঁজ গৃহবধু, প্রায় পৌনে চার ঘন্টা পর কবিরপুর চর থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ মানিকগঞ্জের পাটুরিয়া এবং রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে চলাচলরত ‘কুমিল্লা’ নামক কে-টাইপ (মাঝারি) ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দেওয়া মধ্য বয়স্ক এক নারী প্রায় পৌনে চার ঘন্টা পর ফরিদপুরের কবিরপুর চর থেকে জীবিত উদ্ধার হয়েছে।শনিবার দিবাগত রাত এগারটার দিকে স্থানীয় মৎস্য শিকারীরা ওই নারীকে উদ্ধার করেন। 

উদ্ধার হওয়া নারী মোসা. লাইজু (৩৯) ঢাকার কামরাঙ্গীর চর থানার আশ্রাফাবাদ ঝাউচর এলাকার ফোরকান মিয়ার স্ত্রী। তাঁকে আজ রোববার ভোরে কবিরপুর চর থেকে উদ্ধার করে সকালে পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।  

জানা যায়, শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে পাটুরিয়া ফেরি ঘাট থেকে ‘কুমিল্লা’ নামক কে-টাইপ ফেরিটি দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। ফেরিটি মাঝ নদীতে পৌঁছলে ফেরির ডেক (নিচ তলা) থেকে বোরকা পরিহিত একজন মধ্য বয়স্ক নারী নদীতে ঝাঁপ দেন। ফেরি মাস্টার জানা মাত্র দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাটের দায়িত্বরত বিআইডবিøউটিসির কর্মকর্তাদের অবগত করেন। একই সঙ্গে উভয় ঘাটের নৌ পুলিশ ফাঁড়িকে অবগত করেন। খবর পেয়ে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ওই নারীর সন্ধানে নদীতে অভিযান চালায়। কিন্তু গভীররাত পর্যন্ত ওই নারীর কোন হদিস পাননি। 

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ত্রিনাথ সাহা বলেন, শনিবার রাত সাড়ে সাতটার দিকে বিআইডবিøউটিসি দৌলতদিয়া কার্যালয় থেকে খবরটি জানার পর তিনি ‘কুমিল্লা’ ফেরির মাষ্টার সহ ঝালমুড়ি বিক্রেতার সহায়তায় ওই নারীর ভেনিটি ব্যাগ উদ্ধার করেন। ব্যাগের ভিতর থেকে নারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে পরিচিয় জানতে পারেন তিনি বরগুনা সদর উপজেলার উরবুনিয়া গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর মেয়ে। পরে তাঁর অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে পরিবারের সাথে কথা বলে পরিচয় নিশ্চিত হন। পরে রাত সাড়ে এগারটার দিকে তাঁকে জানানো হয়, ওই নারী দৌলতদিয়া ফেরি ঘাট থেকে প্রায় ৩০ কিলোমিটার ভাটিতে ফরিদপুরের কোতয়ালী থানার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকায় উদ্ধার হয়েছে। 

নর্থচ্যানেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সরোয়ার হোসেন জানান, নদীতে মাছ শিকারকালে চার যুবক রাত সাড়ে দশটার দিকে কচুরিপানা ধরে এক নারী ভাসতে দেখে তাকে উদ্ধার করে তাদের কাছে নিয়ে আসে। পরে নিরাপদে রেখে কোতয়ালী নৌ পুলিশ ফাঁড়িকে জানায়। 

কোতয়ালী নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তপন নন্দী জানান, খবর পেয়ে কবিরপুর চর থেকে ওই নারীকে উদ্ধার করে আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ২৬ জুলাই ২০২৬

ফেরি থেকে লাফ দিয়ে পদ্মায় নিখোঁজ গৃহবধু, প্রায় পৌনে চার ঘন্টা পর কবিরপুর চর থেকে উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল