রাজবাড়ী মেইল
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬

রাজবাড়ী আখক্ষেতে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু, পুতে ফেলতে ব্যার্থ হওয়ার পর ৪ লাখ টাকায় আপসের চেষ্টা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে ৪২ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন অ্যাড. আসলাম মিয়া

সরকারকে এখন বিরাট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে- রাজবাড়ীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতের ঘটনায় মহিলা পরিষদের মানববন্ধন

পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতঃ ঘটনার তিনদিন পর রাজবাড়ীতে মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারত থেকে কিলিং মিশনে এসেই গ্রেপ্তার

রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিত, ভিডিও ফেসবুকে ভাইরাল

দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

রাজবাড়ীতে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের বিরুদ্ধে মানববন্ধন

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপ পরিচালক গোলাম মো. আজমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকালে রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীবৃন্দের আয়োজনে জেলার সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সহ সম্পাদক কে এম কাউছার আহমেদ, সংগঠনটির রাজবাড়ী জেলা শাখার সভাপতি তারিকুল রহমান তারু, সহ-সভাপতি মেহেদী হাসান, পরিবার কল্যাণ পরিদর্শিকা নুপুর হাবীব, পরিবার কল্যাণ সহকারি আরিফুন্নেছা পলি, পরিবার পরিকল্পনা পরিদর্শক উজ্জল ভৌমিক বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মো. আজম একজন সৎ ও নিষ্ঠাবান অফিসার ছিলেন। তিনি দীর্ঘদিন রাজবাড়ীতে সুনামের সাথে কাজ করেছেন। এরপর তিনি নওগাঁ জেলার উপ-পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশিত হয়েছে। এটা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীবৃন্দের জন্য দুঃখজনক।

উল্লেখ্য, নওগাঁয় দুই বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে হাঁসাইগাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত ওই ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ। স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধের কারণ এবং কবে নাগাদ এটি চালু হতে পারে এমন প্রশ্ন করায় নওগাঁর সাংবাদিকের ওপর চটে যান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মো. আজম।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপ পরিচালক গোলাম মো. আজমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকালে রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীবৃন্দের আয়োজনে জেলার সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সহ সম্পাদক কে এম কাউছার আহমেদ, সংগঠনটির রাজবাড়ী জেলা শাখার সভাপতি তারিকুল রহমান তারু, সহ-সভাপতি মেহেদী হাসান, পরিবার কল্যাণ পরিদর্শিকা নুপুর হাবীব, পরিবার কল্যাণ সহকারি আরিফুন্নেছা পলি, পরিবার পরিকল্পনা পরিদর্শক উজ্জল ভৌমিক বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মো. আজম একজন সৎ ও নিষ্ঠাবান অফিসার ছিলেন। তিনি দীর্ঘদিন রাজবাড়ীতে সুনামের সাথে কাজ করেছেন। এরপর তিনি নওগাঁ জেলার উপ-পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশিত হয়েছে। এটা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীবৃন্দের জন্য দুঃখজনক।

উল্লেখ্য, নওগাঁয় দুই বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে হাঁসাইগাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত ওই ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ। স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধের কারণ এবং কবে নাগাদ এটি চালু হতে পারে এমন প্রশ্ন করায় নওগাঁর সাংবাদিকের ওপর চটে যান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মো. আজম।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল