রাজবাড়ী মেইল
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রাজবাড়ী আখক্ষেতে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু, পুতে ফেলতে ব্যার্থ হওয়ার পর ৪ লাখ টাকায় আপসের চেষ্টা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে ৪২ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন অ্যাড. আসলাম মিয়া

সরকারকে এখন বিরাট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে- রাজবাড়ীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতের ঘটনায় মহিলা পরিষদের মানববন্ধন

পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতঃ ঘটনার তিনদিন পর রাজবাড়ীতে মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারত থেকে কিলিং মিশনে এসেই গ্রেপ্তার

রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিত, ভিডিও ফেসবুকে ভাইরাল

দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

পদ্মা নদীর প্রায় ১১ কেজি ও ৩ কেজি ওজনের দুটি ঢাই মাছ ৬৯ হাজার টাকায় বিক্রি

মঈনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে বিপন্ন প্রজাতির প্রায় ১১ কেজি ওজনের একটি বড় আকৃতির এবং তিন কেজি ওজনের ঢাই মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার সকালে বাহির চর দৌলতদিয়া এলাকায় জেলেদের জালে মাছ দুটি ধরা পড়ে। মাছ দুটি ৬৯ হাজার টাকায় বিক্রি হয়।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, প্রতিদিনের মতো আজ মঙ্গলবার সকালে মাছ শিকারে বের হন স্থানীয় জেলেরা। সকাল ১০টার দিকে বাহির চর দৌলতদিয়া কলাবাগান এলাকা স্থানীয় এক জেলের জালে প্রায় ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের মাছটি ধরা পড়ে। এ ছাড়া প্রায় একই সময় মানিকগঞ্জের বাল্লা মালোচি এলাকার জেলে পরান হালদারের জালে ৩ কেজি ওজনের আরেকটি ঢাই মাছ ধরা পড়ে। 

পরে এরমধ্যে ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের মাছটি ৫ হাজার ৪০০ টাকা কেজি দরে প্রায় ৫৮ হাজার ৩২০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া ৩ কেজি ওজনের মাছটি ৩ হাজার ৬৫০ টাকা কেজি দরে প্রায় ১১ হাজার টাকায় বিক্রি হয়। মাছ দুটি কিনে নিয়েছেন সৌদি আরব প্রবাসী চট্রগ্রামের বাসিন্দা জাহাঙ্গীর চৌধুরী নামের এক ব্যাক্তি।

দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের কয়েক কিলোমিটার ভাটিতে বাহির চর দৌলতদিয়া কলাবাগান এলাকায় এক জেলের জালে বড় আকৃতির ঢাই মাছটি ধরা পড়ে। এ ছাড়া মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা মালোচি এলাকায় জাফরগঞ্জের জেলে পরান হালদারের জালে ৩ কেজি ওজনের মাছটি ধরা পড়ে। 

বড় মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরি ঘাট বাজারের ইউনুস মন্ডলের আড়তে তোলা হয়। সেখানে নিলামের মাধ্যমে সর্বোচ্চ ৫ হাজার ৩০০ টাকা কেজি দরে ৫৭ হাজার ২৪০ টাকা দিয়ে তিনি কিনে নেন। ছোট মাছটি আনু খার আড়তে তোলা হলে ৩ হাজার ৫০০ টাকা কেজি দরে ১০ হাজার ৫০০ টাকায় কিনেন। পরে মাছ দুটি বিক্রির জন্য তার ফেসবুক পেজে মাছটির ছবি শেয়ার দেন। এছাড়া পরিচিত বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে থাকেন। এরপর সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে কেজি প্রতি ১০০ টাকা লাভে বড় ঢাই মাছটি ৫৮ হাজার ৩২০ টাকায় মাছটি তার কাছে বিক্রি করে দেন। একই ব্যক্তি ছোট ঢাই মাছটিও কেজি প্রতি ১৫০ টাকা দরে প্রায় ১১ হাজার টাকায় কিনেন। পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় মাছ দুটি চট্রগ্রামে তাঁর দেওয়া ঠিকানায় মঙ্গলবার দুপুরে পাঠানোর ব্যবস্থা করা হয়।

শাহজাহান শেখ আরো বলেন, ঢাঁই মাছ অত্যন্ত সুস্বাদু এবং বিপন্ন প্রজাতির একটি মাছ। এটা মূলত সামুদ্রিক মাছ। তবে বর্ষাকালে এই অঞ্চলের পদ্মা নদীতে মাঝে মধ্যে এ ধরণের মাছ দু'একটি ধরা পড়ে। এই মাছের দাম অত্যন্ত চড়া বলে স্থানীয় কারো পক্ষে কেনার সুযোগ থাকে না বলে মন্তব্য করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

পদ্মা নদীর প্রায় ১১ কেজি ও ৩ কেজি ওজনের দুটি ঢাই মাছ ৬৯ হাজার টাকায় বিক্রি

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল