রাজবাড়ী মেইল
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রাজবাড়ী আখক্ষেতে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু, পুতে ফেলতে ব্যার্থ হওয়ার পর ৪ লাখ টাকায় আপসের চেষ্টা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে ৪২ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন অ্যাড. আসলাম মিয়া

সরকারকে এখন বিরাট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে- রাজবাড়ীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতের ঘটনায় মহিলা পরিষদের মানববন্ধন

পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতঃ ঘটনার তিনদিন পর রাজবাড়ীতে মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারত থেকে কিলিং মিশনে এসেই গ্রেপ্তার

রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিত, ভিডিও ফেসবুকে ভাইরাল

দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষায় ‘প্রজন্ম সোপান’প্রকল্পের উদ্বোধন

শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও তাদের সন্তানদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটির নাম `Ensuring Safety and Well being for Brothel Based Sex Worker's Children and Mothers in Bangladesh (Projonmo Sopan)’ 

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা সম্মেলন কক্ষে যৌনকর্মীদের কল্যাণে কাজ করা সংগঠন 'শাপলা মহিলা সংস্থা'র উদ্যোগে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। সভাপতিত্ব করেন শাপলা মহিলা সংস্থার উপ-নির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী। 

স্বাগত বক্তব্যে তিনি বলেন, দৌলতদিয়া পূর্বপাড়ার যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তা প্রদান, মর্যাদাপূর্ণ জীবিকার সুযোগ সৃষ্টি, শিক্ষা ও শিশু বিকাশ নিশ্চিত করা, সামাজিক অন্তর্ভুক্তি এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় প্রকল্পটি কাজ করবে। পাশাপাশি পাচারের শিকার অপ্রাপ্তবয়স্ক কন্যা শিশুদের উদ্ধার এবং উদ্ধারকৃত শিশুদের প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগও নেওয়া হবে।

তিনি আরও জানান, শাপলা মহিলা সংস্থার নিজস্ব একটি সেফ হোম রয়েছে, যেখানে একসঙ্গে ১০০ জন শিশুকে আশ্রয় দেওয়ার সক্ষমতা রয়েছে। এক বছর মেয়াদি পাইলট প্রকল্প হিসেবে এটি গোয়ালন্দের দৌলতদিয়ায় বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের সফল বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাথী দাস বলেন, শাপলা মহিলা সংস্থা দীর্ঘদিন ধরে দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও তাদের সন্তানদের নিয়ে কাজ করে আসছে। 

নতুন এই প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং বিশেষ করে পুনর্বাসনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে আমি আশা করি। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম এবং গোয়ালন্দ ঘাট থানার প্রতিনিধি নাসির উদ্দিন। সভাটি সঞ্চালনা করেন প্রকল্পের প্রোগ্রাম ইমপ্লেমেন্টিং অফিসার মো. খোরশেদ আলম।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষায় ‘প্রজন্ম সোপান’প্রকল্পের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল