রাজবাড়ী মেইল
প্রকাশ : রোববার, ১৯ জুলাই ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে ৪২ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন অ্যাড. আসলাম মিয়া

সরকারকে এখন বিরাট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে- রাজবাড়ীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতের ঘটনায় মহিলা পরিষদের মানববন্ধন

পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতঃ ঘটনার তিনদিন পর রাজবাড়ীতে মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারত থেকে কিলিং মিশনে এসেই গ্রেপ্তার

রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিত, ভিডিও ফেসবুকে ভাইরাল

দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

রাজবাড়ীতে ঋনের দায়ে জর্জরীত কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

শীতলক্ষ্যা নদীতে নিহত ডুবুরি রাজবাড়ীর সাদিক; ছেলের পদক বুকে মায়ের আহাজারি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নিহত ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক হোসেন শুভর বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কুমড়াকান্দি গ্রামে। সাদিকের মৃত্যুর সংবাদে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অকালে ছেলেকে হারিয়ে সাদিকের মা ছেলের পদক বুকে নিয়ে আহাজারি করছেন। তাঁদের আহাজারিতে গোটা পরিবেশ ভারি হয়ে উঠেছে। সাদিক হোসেন শুভ স্থানীয় আশরাফ আলীর দ্বিতীয় ছেলে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা এগারটার দিকে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ফায়ার ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে জেটির সামনে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ হয় ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক হোসেন শুভ। প্রায় আট ঘন্টা চেষ্টার পর সন্ধ্যা সাতটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি মেরাজ আলী নদী থেকে সাদিকের লাশ উদ্ধার করেন। পরিবার জানিয়েছে, ময়না তদন্ত শেষে প্রধান কার্যালয়ে জানাযা শেষে গোয়ালন্দে আসে। বিকেল সাড়ে পাঁচটায় কুমড়াকান্দি ঈদগা মাঠে দ্বিতীয় জানাযা শেষে পৌরসভার কবরস্থানে দাফন সম্পন্ন হয়।   

গোয়ালন্দ শহরের কুমড়াকান্দি নিহত সাদিক হোসেন শুভর বাড়িতে দেখা যায়, পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে। দূর-দূরান্ত থেকে লোকজন এক নজর দেখতে সাদিকের বাড়ি এসে ভিড় করছেন। ভিড় ঠেলে বাড়ির ভিতর প্রবেশ করতেই দেখা যায়, ঘরের ভিতর উচুঁ স্বরে সাদিকের মা সহ স্বজনরা আহাজারি করছেন। 

সাদিকের সাহসী কার্যক্রমের জন্য রাষ্ট্রীয়ভাবে প্রাপ্ত পদক বুকে নিয়ে মা লিলি বেগম আহাজারি করছেন। এ সময় তিনি বিলাপ করে বলছিলেন, ‘আমার সাদিককে দুই বছর আগে বিয়ে দিয়েছি। বৌর নাম সাদিয়া খাতুন। সাদিক আর সাদিয়া মিলেমিশে কত সুন্দর একটি সংসার ছিল করছিল। আমার ব্যাটার মতো এমন ব্যাটা পৃথিবীতে আর একটাও নাই। এত ভালো ব্যাটা আমার কিভাবে মরলো? ওরে কি মাথায় বাড়ি দিয়ে (আঘাত করে) মারলো? নাকি ধাক্কা দিয়ে ফেলাইয়া মারলো? আমি সরকারের কাছে এর সুষ্ঠু তদন্ত করে বিচার চাই।’ 

এ সময় এক স্বজন আহাজারি করে বলেন, ‘কিভাবে ওর (সাদিক) মৃত্যু মরলো, আমরা বিচার চাই। কাজে গিয়ে কিভাবে কি ঘটছিল, কিভাবে ওর মৃত্যু হলো। আমরা এর সঠিক তদন্ত করে বিচার চাই। আমরা যেন সঠিক বিচার পাই।’  

প্রতিবেশী চাচা পৌরসভার সাবেক কাউন্সিলর ফজলুল হক বলেন, বৃহস্পতিবার দুপুরে শীতলক্ষ্যা নদীতে পড়ে সাদিকের নিখোঁজের সংবাদ পাই। খবর পেয়ে ওর বড় ভাই, বাবাকে সাথে করে নারায়ণগঞ্জ যায়। আজ সকালে ময়না তদন্ত শেষে বেলা সাড়ে এগারটায় ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে জানাযা শেষে গোয়ালন্দে আনা হয়। বিকেল সাড়ে পাঁচটায় স্থানীয় ঈদগা ময়দানে দ্বিতীয় জানাযা শেষে পৌরসভার কেন্দ্রীয় কবর স্থানে দাফনের প্রস্তুতি চলছে। 

জানা যায়, ২০২১ সালের ২৪ অক্টোবর ফায়ার সার্ভিসে যোগ দেন সাদিক। তিনি ফায়ার সার্ভিসের ডুবুরি হিসেবে বিভিন্ন উদ্ধার অভিযানে নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতেন। গত ১৯ মে আয়োজিত পাসিং আউট প্যারেড ও পদক অনুষ্ঠানে ঝুঁকিপূর্ণ, সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরুপ সাদিককে প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পদক প্রদান করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শীতলক্ষ্যা নদীতে নিহত ডুবুরি রাজবাড়ীর সাদিক; ছেলের পদক বুকে মায়ের আহাজারি

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল