রাজবাড়ী মেইল
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুর্বৃত্তদের হামলার ৯দিন পর হাসপাতালে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

যান্ত্রিক ত্রুটিতে প্রবল স্রোতে ভেসে গেল ১৮টি যানবাহন বোঝাই ফেরি, সাড়ে চার ঘন্টা পর উদ্ধার

রাজবাড়ীতে দিনব্যাপী আবৃত্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত

মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ ‘মেধা-বিজ্ঞান, উদ্ভাবনের দেশ; সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইউএনও আরও বলেন, প্রযুক্তিনির্ভর ও স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে গবেষণা, উদ্ভাবন এবং বিজ্ঞানচর্চায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাহমিনা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মেলাবী শিক্ষার্থীরা তাদের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা ও স্টার্টআপ পরিকল্পনা ষ্টলের মাধ্যমে উপস্থাপন করেন।

ষ্টলগুলো পরিদর্শন শেষে বিচারকদের মূল্যায়নে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজকে প্রথম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজকে দ্বিতীয় এবং সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটকে তৃতীয় সেরা হিসেবে ঘোষনা করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ ‘মেধা-বিজ্ঞান, উদ্ভাবনের দেশ; সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইউএনও আরও বলেন, প্রযুক্তিনির্ভর ও স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে গবেষণা, উদ্ভাবন এবং বিজ্ঞানচর্চায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাহমিনা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মেলাবী শিক্ষার্থীরা তাদের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা ও স্টার্টআপ পরিকল্পনা ষ্টলের মাধ্যমে উপস্থাপন করেন।

ষ্টলগুলো পরিদর্শন শেষে বিচারকদের মূল্যায়নে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজকে প্রথম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজকে দ্বিতীয় এবং সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটকে তৃতীয় সেরা হিসেবে ঘোষনা করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল