রাজবাড়ী মেইল
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুর্বৃত্তদের হামলার ৯দিন পর হাসপাতালে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

যান্ত্রিক ত্রুটিতে প্রবল স্রোতে ভেসে গেল ১৮টি যানবাহন বোঝাই ফেরি, সাড়ে চার ঘন্টা পর উদ্ধার

রাজবাড়ীতে দিনব্যাপী আবৃত্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীর যৌনপল্লি থেকে ১০০ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার ১

ইমরান হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ১০০ দেশীয় চোলাই মদসহ হারুন-অর-রশিদ (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দল। রোববার দিবাগত মধ্যরাতের দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লির ভিতর আইয়ুব মণ্ডলের বাড়ির ভিতর থেকে চোলাই মদসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। 

হারুন-অর-রশিদ ঢাকা জেলার ধামরাই উপজেলার বারবাড়িয়া গ্রামের মৃত গেন্দু সরকারের ছেলে। তিনি দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লির জনৈক আইয়ুব মণ্ডলের বাড়ির ভাড়াটিয়া। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রোববার দিবাগত রাত দেড়টার দিকে দৌলতদিয়ার পুর্বপাড়া যৌনপল্লিতে অভিযান চালায়। এ সময় পল্লির আইয়ুব মণ্ডলের বাড়ির ভিতর থেকে ১০০ লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় চোলাই মদসহ ওই বাড়ির ভাড়াটিয়া হারুন-অর-রশিদকে গ্রেপ্তার করে। 

রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামী হারুন-অর-রশিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আজ সোমবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীর যৌনপল্লি থেকে ১০০ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

ইমরান হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ১০০ দেশীয় চোলাই মদসহ হারুন-অর-রশিদ (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দল। রোববার দিবাগত মধ্যরাতের দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লির ভিতর আইয়ুব মণ্ডলের বাড়ির ভিতর থেকে চোলাই মদসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। 

হারুন-অর-রশিদ ঢাকা জেলার ধামরাই উপজেলার বারবাড়িয়া গ্রামের মৃত গেন্দু সরকারের ছেলে। তিনি দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লির জনৈক আইয়ুব মণ্ডলের বাড়ির ভাড়াটিয়া। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রোববার দিবাগত রাত দেড়টার দিকে দৌলতদিয়ার পুর্বপাড়া যৌনপল্লিতে অভিযান চালায়। এ সময় পল্লির আইয়ুব মণ্ডলের বাড়ির ভিতর থেকে ১০০ লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় চোলাই মদসহ ওই বাড়ির ভাড়াটিয়া হারুন-অর-রশিদকে গ্রেপ্তার করে। 

রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামী হারুন-অর-রশিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আজ সোমবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল