রাজবাড়ী মেইল
আপডেট : রোববার, ০৭ জুন ২০২৬

রাজবাড়ীতে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের বিরুদ্ধে মানববন্ধন

ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’

রাজবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

পদ্মা নদীর প্রায় ১১ কেজি ও ৩ কেজি ওজনের দুটি ঢাই মাছ ৬৯ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষায় ‘প্রজন্ম সোপান’প্রকল্পের উদ্বোধন

মনসুর উল করিম বাংলাদেশের শিল্পাঙ্গনের উজ্জল নক্ষত্র - সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে বড় বড় মাছ বিক্রেতা চান্দু মোল্লার আড়তে হামলা-মারধর, আহত ২

গোয়ালন্দে সন্ত্রাসী হামলার শিকার যুবক, মামলা তুলে নেয়ার হুমকির অভিযোগ

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় দেড় মাস আগে জাহাঙ্গীর মল্লিক (৩৭) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করে দূবৃত্তরা। এ ঘটনায় এজাহারভুক্ত ৯ জন আসামির মধ্যে ৭ জন ইতিমধ্যে জামিন নিয়ে এসেছে। ১ ও ২ নং আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশকে বারবার তথ্য জানালেও গ্রেপ্তার করছে না। 

উপরন্তু আসামীরা মামলা তুলে নিতে জাহাঙ্গীরের পরিবারকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। ঢাকা, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করার পরও জাহাঙ্গীরের অবস্থার উন্নতি হচ্ছে না। ইতিমধ্যে তার অবস্থার গুরুতর অবনতি হয়েছে। বাড়িতে থেকে অর্থাভাবে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন তিনি। মামলার ১ নং আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান জাহাঙ্গীরের ভুক্তভোগী পরিবার।

শনিবার (৬ জুন) বেলা এগারোটায় গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে এক সংবাদ সম্মেলন করে জাহাঙ্গীরের ভুক্তভোগী পরিবার উপরোক্ত অভিযোগ ও দাবি করেন।।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় দেড় মাস আগে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধের জের ধরে গত ২৬ এপ্রিল মানিক ও আলাম সহ ৮/৯ জন লোক জাহাঙ্গীরের বাড়িতে এসে হামলা করে। তারা জাহাঙ্গীরকে চাইনিজ কুড়াল দিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। তাকে প্রথমে ফরিদপুর পরে ঢাকায় চিকিৎসা করানো হয়। বর্তমানে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, কথা বলতে পারছে না। কাউকে চিনতেও পারছে না। শরীর কঙ্কালের মতো হয়ে গেছে।

এ ঘটনায় থানায় করা মামলায় ৯ জন আসামির মধ্যে ৭ জন জামিনে আছে। কিন্তু মামলার ১ ও ২ নম্বর আসামি মানিক মোল্লা (৩০) ও আলম মন্ডল (৪৫) বাইরে থাকলেও পুলিশ তাদের আটক করছে না। আসামিদের অবস্থান জানালেও পুলিশ তাদের আটক করছেনা। তাছাড়া আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। ১ নং আসামি রিপন মোল্লা একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী বলে অভিযোগ করা হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আহত যুবক জাহাঙ্গীর, তার বোন রাহিমা খাতুন, মা মহিরন বেগম, বড় ভাই ও মামলার বাদী মকিম মল্লিক ও স্ত্রী আছমা বেগম।

অভিযোগের বিষয়ে মামলার ১ নং আসামী মানিক মোল্লা মুঠোফোনে দাবি করেন, জাহাঙ্গীর একজন মাদক সেবনকারী। তাকে মাদক সেবনে নিষেধ করলে ঘটনার সুত্রপাত হয়। আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো সঠিক নয়। 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, মামলায় ৯ জন এজাহারভুক্ত আসামীর মধ্যে ৭ জন বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে এসেছেন। ১ ও ২ নং আসামির জামিন হয়নি। তারা পলাতক রয়েছে। পুলিশ তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ভিকটিম জাহাঙ্গীরের অবস্থা খুবই গুরুতর। তাকে ন্যায় বিচার পাইয়ে দিতে আমরা আন্তরিক আছি। তবে পরিবারের অভিযোগগুলো সঠিক নয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

গোয়ালন্দে সন্ত্রাসী হামলার শিকার যুবক, মামলা তুলে নেয়ার হুমকির অভিযোগ

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল