রাজবাড়ী মেইল
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬

রাজবাড়ী আখক্ষেতে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু, পুতে ফেলতে ব্যার্থ হওয়ার পর ৪ লাখ টাকায় আপসের চেষ্টা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে ৪২ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন অ্যাড. আসলাম মিয়া

সরকারকে এখন বিরাট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে- রাজবাড়ীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতের ঘটনায় মহিলা পরিষদের মানববন্ধন

পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিতঃ ঘটনার তিনদিন পর রাজবাড়ীতে মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারত থেকে কিলিং মিশনে এসেই গ্রেপ্তার

রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিত, ভিডিও ফেসবুকে ভাইরাল

দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

দেড় যুগ পর বিশাল মটরশোভাযাত্রা নিয়ে এলাকায় ফিরলেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ প্রায় দেড় যুগ পর রাজবাড়ীর গোয়ালন্দে ফিরলেন উপজেলা যুবলদলের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর ফরিদ দেওয়ান। 

বৃহস্পতিবার বেলা এগারটার দিকে তাঁকে বহনকারী ফেরি দৌলতদিয়ার ৪নম্বর ঘাটে ভিড়লে সেখানে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ফুলেল শুভেচ্ছা জানান। বিগত তত্বাবধায়ক সরকারের নির্বাচনকালীন সময়ে তিনি বিদেশে পাড়ি জমান। 

মোটরসাইকেল ও প্রাইভেটকার-মাইক্রোবাসের বিশাল বহর নিয়ে তিনি ফেরি ঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে গোয়ালন্দ বাজার প্রবেশ করেন। গাড়ির ওপর তিনি হাঁত উঁচিয়ে সবার প্রতি শুভেচ্ছা জানান। গোয়ালন্দ বাজার প্রদক্ষিণ শেষে গোয়ালন্দ বাসষ্ট্যান্ড নির্মিত মঞ্চে এসে শেষ করে। এ সময় তাঁকে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খিরা ফুলের সংবর্ধনা প্রদান করেন। 

ফরিদ দেওয়ানের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক হত্যাসহ নাশকতা, বিষ্ফোরক আইনে মামলার কারনে তিনি প্রথমে পর্তুগাল ও পরে লন্ডন পাড়ি জমান। ৫ আগষ্টের পর তাঁর বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক মামলা থেকে অব্যাহতি প্রদান ও অন্যান্য মামলা থেকে জামিন নেন। দেশে ফেরার খবরে কর্মীসমর্থকরা পৌরসভা মেয়র নির্বাচনে সম্ভব্য প্রার্থী হিসেবে তাঁকে নিয়ে ঈদ শুভেচ্ছা জানান। 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ফরিদ দেওয়ানের বিরুদ্ধে থানায় তিনটি হত্যা ও একটি নাশকতা মামলা। চারটি মামলায় তিনি রাজবাড়ী জেলা জজ কোর্ট থেকে সম্প্রতি জামিন নেন। 

গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক ও ফরিদ দেওয়ানের ছোট ভাই ফারুক দেওয়ানের সঞ্চালনায় ফরিদ দেওয়ান ছাড়াও বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য নাজিরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার মণ্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান প্রমূখ।

ফরিদ দেওয়ান বলেন, বিভিন্ন মামলা ও নির্যাতনের শিকার হয়ে দেশের বাইরে যেতে বাধ্য হন। দেশের বাইরে থাকলেও এলাকার রাজনীতির ক্ষেত্রে যে যেখানে স্মরণ করেছে আমি সর্বত্রই তাদের পাশে থেকেছি। দীর্ঘ প্রতিক্ষার পর দেশে ফিরতে পেরে জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়মের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

তিনি বলেন, আমাদের ভাগ্য একজন মন্ত্রী পেয়েছি। তিনি সব বিষয়ে আমাদের খোঁজ খবর রাখছেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সংগঠনের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা থাকতে হবে। দলের নাম ভাঙিয়ে এমন কোন কাজ করবেন না যাতে দুর্নাম হয়। যারা অনিয়ম, চাঁদাবাজি করেন তাদের জন্য দলের নেতাদের জবাবদিহি করতে হয়। আমরা এমন কোন কাজ করবো না। সবাই মিলেমিশে একত্রে দলের জন্য কাজ করবো। পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বদ্বীতা করবেন কি না সম্পূর্ণ দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে তিনি এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাবেন বলে জানান। 

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু বলেন, ফরিদ দেওয়ান নানা ধরনের নির্যাতন, মামলা ও হয়রানীর শিকার হয়ে এলাকা ছাড়তে বাধ্য হন। এলাকায় ফিরে আসায় তরুণ ও যুবকদের মাঝে নতুন করে প্রাণের সঞ্চার ফিরে এসেছে। আমরা ঐক্যবদ্ধভাবে রাজনীতি করবো। তিনি এলাকার মানুষের উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদী। 

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু বলেন, ফরিদ দেওয়ান বহু মামলা-হামলা, জেল-জুলুম ও রাজনৈতিক হয়রানির শিকার হয়ে দেশ ছাড়া হন। নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে তিনি আবার এলাকায় ফিরে আসায় তাঁর সমর্থকদের মধ্যে আশার সঞ্চার করছে। তাঁর এ প্রত্যাবর্তনে গোয়ালন্দবাসী আনন্দিত।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

দেড় যুগ পর বিশাল মটরশোভাযাত্রা নিয়ে এলাকায় ফিরলেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল